dailysatkhiradigantadsdtv
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি :

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে গুরুত্বপূর্ণ এ সভার আয়োজন করা হয়। সভাটি উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, ওসি শেখ আউয়াল কবির, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, ভার. সদস্য সচিব এসএম ইমদাদুল হক, সাবেক সেক্রেটারি এসএম এনামুল হক, পৌর সভাপতি আসলাম পারভেজ সেক্রেটারি কামাল আহমেদ সেলিম নেওয়াজ, তুষার কান্তি মন্ডল, জামায়াতের উপজেলা সভাপতি ডা. সাইদুর রহমান, সেক্রেটারি আলতাফ হোসেন, মোর্তজা জামান আলমগীর, অধ্যক্ষ মোঃ আজহার আলী, সহকারী অধ্যাপক স্বপন কুমার ঘোষ, ভার. প্রধান শিক্ষক আব্দুল ওহাব ও দেবাশীষ সরদার, ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস ছালাম, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান, পীযূষ কান্তি মন্ডল, আজিজুল ইসলাম লাভলু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রহিমা আখতার শম্পা, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার, পাইকগাছা প্রেসক্লাবের সেক্রেটারি মোসলেম উদ্দিন আহমেদ, পূর্ণ চন্দ্র মন্ডল, প্রেসক্লাব পাইকগাছা সভাপতি প্রকাশ ঘোষ বিধান, রিপোর্টাস ইউনিটির সভাপতি মিজানুর রহমান, উপজেলা পূজা পরিষদের সভাপতি প্রাণকৃষ্ণ দাশ, পৌর সভাপতি বাবুরাম মন্ডল, সন্তোষ সরদার, ষোল আনা সভাপতি জিএম শুকুরুজ্জামান, বক্তৃতা করেন এবং উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন। সভায় মাদকের ভয়াবহতা নিয়ে উদ্বেগ ও প্রতিকার, আসন্ন দুর্গাপূজা, লোডশেডিং, যানজট, মোবাইল জুয়া, বাল্যবিবাহ, গভীর রাতে পর্যন্ত চায়ের দোকান খোলা রাখা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন বিষয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে উপজেলা প্রকৌশলী মোঃ শোয়েব শাফিন এর বদলী জনিত বিদায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান,

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিষয়ক উপজেলা ট্রাস্ক ফোর্স কমিটির ত্রৈমাসিক সভা এবং সম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত

১

পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে  একাদশ শ্রেণির নবীনবরণ ও ক্লাস উদ্বোধন

২

তালায় অনুমতি ছাড়াই রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ নায়েবকে ম্যানেজ করে গাছ কাটার দাবি এলাকাবাসীর

৩

মেহমানের আপ্যায়নে কেউড়া পাড়তে গিয়ে প্রাণ গেল প্রৌঢ়ের

৪

কাশিমাড়ীর ঘোলা ত্রিমোহনা মডেল কলেজে নবীন বরণ ও দোয়া অনুষ্ঠান

৫

ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা

৬

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১৭৩ গ্রাম মাদকদ্রব্য হেরোইন উদ্ধার,নেই গ্রেপ্তার

৭

আগামী স্থানীয় সরকার নির্বাচনে মাটিকাটা ইউপির ৩ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তায় শীর্ষে মোঃ আফসারুজ্জামান মিন্টু

৮

শহীদ জিয়া স্মৃতি সংসদের সাতক্ষীরা জেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

৯

কালিগঞ্জে মৌতলা বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সভাপতি জিল্লু, সাধারণ সম্পাদক বিদ্যুৎ

১০

ঝিকরগাছায় রাত থেকে নিখোঁজ বাঁকড়া বাজারের পরিচিত মুখ মিজানুর, চিন্তিত পরিবার

১১

আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার-৫

১২

পাটকাঠিতেই লোকসান ঘুচছে পাইকগাছার পাটচাষিদের রূপালী কাঠিতে অর্থনীতির নতুন দিগন্ত

১৩

শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা

১৪

বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৫

কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন 

১৬

কেশবপুরে বজ্রপাতের শিকার কৃষক, বিলে মিলল নিথর দেহ

১৭

পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল  জব্দ, শিবসা নদীতে অবমুক্ত

১৮

আশাশুনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৯

খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু

২০