dailysatkhiradigantadsdtv
৫ অক্টোবর ২০২৬, ৪:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা

সাতক্ষীরা প্রতিনিধি

সম্প্রতি আমাকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক কারবার, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার যে অভিযোগ ও অপপ্রচার চালানো হচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমি স্পষ্টভাবে বলতে চাই, আমার বিরুদ্ধে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। একটি মহল পরিকল্পিতভাবে আমাকে সামাজিক ও ব্যবসায়িকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এমনকি বিভিন্ন ফেক আইডি ব্যবহার করে আমার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক মিথ্যা ও মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে।

আমি পূর্বে সাবেক পৌর মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি কোনো রাজনৈতিক পদে নেই। বর্তমানে আমার মূল পরিচয় একজন মৎস্য ব্যবসায়ী হিসেবে। সাতক্ষীরা বড়বাজারে আমার ডিমের ব্যবসা রয়েছে এবং আমি বৈধভাবে ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করছি।

আমার রাজনৈতিক অতীত কিংবা বর্তমান ব্যবসায়িক পরিচয়কে কেন্দ্র করে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমাকে হয়রানি ও বিতর্কিত করার চেষ্টা করছে বলে আমি মনে করি। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ তদন্ত করে সত্যতা যাচাই করতে পারে। কিন্তু কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে একজন নাগরিকের সম্মান ও সামাজিক অবস্থান ক্ষুণ্ন করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিশেষ করে জাকারিয়া খান হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর একটি ঘটনাকে কেন্দ্র করে আমার নাম জড়িয়ে কোনো ধরনের ইঙ্গিত বা অপপ্রচার চালানো অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। ওই হত্যাকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমাকে জড়িয়ে কোনো ধরনের ভিত্তিহীন বক্তব্য বা অনুমান প্রচার করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

আমি আরও বলতে চাই, অপরাধের সঙ্গে যারই সম্পৃক্ততা থাকুক, তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন হোক—এটাই আমি চাই। কিন্তু মিথ্যা তথ্য, ফেক আইডি ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের মাধ্যমে কাউকে অপরাধী হিসেবে উপস্থাপন করা কোনোভাবেই সাংবাদিকতা বা দায়িত্বশীল সামাজিক আচরণের মধ্যে পড়ে না।

আমার বিরুদ্ধে পরিচালিত এসব মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি অনুরোধ—কোনো সংবাদ বা অভিযোগ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ করা হোক।

ভবিষ্যতে আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণা অব্যাহত থাকলে আমি প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করছি।

— ইয়াসিন আরাফাত

সাবেক সাংগঠনিক সম্পাদক, পৌর মৎস্যজীবী দল

সাবেক সভাপতি, সদর উপজেলা মৎস্যজীবী দল

বর্তমানে মৎস্য ব্যবসায়ী, সাতক্ষীরা বড়বাজার

বর্তমানে জেলা মৎস্যজীবী দলের আহবায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হত্যার অভিযোগে মামলা

১

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কিশোর গ্যাংয়ের বিচার ও ফাঁসির দাবি

২

খুলনায় পলিটেকনিক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে জিডি

৩

খুলনায় পলিটেকনিক শিক্ষার্থীর পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে জিডি

৪

গোদাগাড়ীতে অদম্য ফুটবল একাডেমির নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

৫

গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড বসতঘর, ছাগল ও অটোরিকশা পুড়ে ছাই

৬

তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ধুলন্ডা গ্রামে নীলা খাতুন (১৬) নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৭

ডুমুরিয়া উপজেলা যুবদলের  ভারপ্রাপ্ত আহ্বায়ক নিলয়

৮

দিঘলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত

৯

তালায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

১০

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা

১১

পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি

১২

একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর যুগ চাউলখোলার মানুষ

১৩

অভিভাবকহীন শ্যামনগর হাসপাতাল: টেন্ডার সিন্ডিকেটের কাছে জিম্মি পথ্য, প্লেটে মিলছে শুধু আলু-ভাত

১৪

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি করে পুলিশকে অবরুদ্ধ, ওসির হস্তক্ষেপে মুক্ত—আটক ৩

১৫

কলারোয়া উপজেলার ১১ নম্বর দিয়াড়া ইউনিয়নের ছলিমপুর গ্রামে ইয়াং জেনারেশনকে নিয়ে ১১ বিশিষ্ট কমিটি গঠন করেন

১৬

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকার প্রচারে শিক্ষক ও ধর্মীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান কেসিসি প্রশাসকের

১৭

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা মাহমুদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৮

তালায় হিন্দু ধর্ম থেকে খৃষ্টান ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ,ক্ষোভে ফুসছে গ্রামবাসী

১৯

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

২০