dailysatkhiradigantadsdtv
১৮ অক্টোবর ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূজামণ্ডপে নিরাপত্তায় গাফিলতি হলে আনসারদের জবাবদিহি করতে হবে:এএসপি বায়েজিদ ইসলাম

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে করতে পূজামণ্ডপে দায়িত্বরত আনসার সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজিদ ইসলাম। নিরাপত্তার দায়িত্বে অবহেলা করে কোনো আনসার সদস্য পূজামণ্ডপ ছেড়ে গেলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শনিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা দক্ষিণ বড়দল,বড়দল বাজার ও বুড়িয়া সর্বজনীন দুর্গামন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এএসপি বায়েজিদ ইসলাম আরও বলেন,দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। কোনো পূজামণ্ডপে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা সন্দেহজনক কিছু নজরে এলে তাৎক্ষণিকভাবে অ্যাপের মাধ্যমে অথবা মোবাইল ফোনে থানা পুলিশকে জানাতে হবে। নিরাপত্তার দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন,“ধর্ম যার যার,উৎসব সবার।” সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে দুর্গোৎসব উদ্‌যাপন করতে পারেন,সে জন্য পুলিশ ও আনসার সদস্যদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান,এসআই নাসির উদ্দিন,এএসআই অমিত হাসানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দআনসার সদস্য,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত লেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুকনগর বাজার বণিক সমিতির উদ্যোগে নির্মিত  গণশৌচাগারের শুভ উদ্বোধন

১

খুলনায় বানরগাতি সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন ভিপি আসাদুজ্জামান মুরাদ

২

পাইকগাছায় সুপারির বাজারে অস্থিরতা, ফলন  কম ও ন্যায্য দাম না পেয়ে হতাশ চাষিরা

৩

তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমান

৪

পূজামণ্ডপে নিরাপত্তায় গাফিলতি হলে আনসারদের জবাবদিহি করতে হবে:এএসপি বায়েজিদ ইসলাম

৫

পূজামণ্ডপে নিরাপত্তায় গাফিলতি হলে আনসারদের জবাবদিহি করতে হবে:এএসপি বায়েজিদ ইসলাম

৬

তালায় কলেজছাত্রীকে নিয়ে আত্মগোপনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

৭

নগরীর দৌলতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক

৮

শ্যামনগরে দূস্ত ও বিধবা মহিলাদের কর্মসংস্থান প্রকল্পের উদ্বোধন 

৯

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়

১০

কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা

১১

ঝিকরগাছার উপজেলার সোনাকুড় স্পোটিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত

১২

আশাশুনি উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

১৩

আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

১৪

‎তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজিবীকে পিটিয়ে হত্যা

১৫

লংমার্চ সফল করতে কেশবপুরের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান এমপি মোক্তার আলীর

১৬

বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলে কমিটি নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

১৭

তালায় আরআরএমপি প্রকল্পে লটারির মাধ্যমে ২০ নারী কর্মী নিয়োগ

১৮

রাণীশংকৈলে উপজেলা নির্বাহী অফিসারকে আর. ডি. থিয়েটারের ‘মাদক কারবারি’ নাটকের বই উপহার

১৯

কয়রায় ৫৭ পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও চাল বিতরণ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান এমপির

২০