শাহিনুর ইসলামঃ তালা (উপজেলা) প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর, নলতাসহ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেছেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমান।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি পূজামণ্ডপের পরিবেশ, আয়োজন ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে শেখ জিল্লুর রহমান সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন