মোঃ আব্দুল গফুর, বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সদ্য গঠিত আহবায়ক আলহাজ্ব মো. সোলায়মান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. এম মনিরুজ্জামান। উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট এম এম আশিক এলাহী মুন্নার সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি নূরজাহান পারভিন ঝর্ণা, যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু, ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার সিদ্দিক, উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব সাদিকুর রহমান সাদেম, আজিজুর রহমান আজিবর, অধ্যাপক আবু সাঈদ এবং শ্রমিক দলের নেতা রফিকুল ইসলামসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে ড. এম মনিরুজ্জামান বলেন, “একটি রাজনৈতিক দল ধর্ম ও বেহেশতের লোভ দেখিয়ে সাধারণ মানুষের সাথে মীরজাফরি করেছে। আমাদের এই জনপদ, দেশ এবং থানা এলাকাকে রক্ষা করতে হলে দলীয় ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি নেতাকর্মীদের যেকোনো চক্রান্তের বিরুদ্ধে সজাগ থেকে সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ও চত্বর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গিয়ে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
মন্তব্য করুন