dailysatkhiradigantadsdtv
৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও, জেলাজুড়ে উৎসবের আমেজ

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আনন্দের জোয়ার ও উৎসবের আমেজ।

রোববার ও সোমবার (৬ ও ৭ সেপ্টেম্বর) দুই দিনের সরকারি সফরে তিনি ঠাকুরগাঁওয়ে অবস্থান করবেন। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে শহরজুড়ে সড়ক আলোকসজ্জা, বর্ণিল তোরণ, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে চেনা পথঘাট ও প্রাঙ্গণ।

স্মরণকালের সর্ববৃহৎ নাগরিক সংবর্ধনা

জেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, সফরের প্রথম দিন রোববার বিকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে রাষ্ট্রপতিকে স্মরণকালের সর্ববৃহৎ নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। প্রিয় মানুষকে কাছ থেকে দেখতে ও বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সর্বস্তরের সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।

ঠাকুরগাঁও নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. আবু মোহাম্মদ খয়রুল কবির বলেন, “আমাদের ঘরের সন্তান দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন—এটি ঠাকুরগাঁওবাসীর জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে জেলাবাসীর পক্ষ থেকে একটি স্মরণীয় ও জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সফরটি কেবল সংবর্ধনাতেই সীমাবদ্ধ থাকছে না, জেলাবাসীর জন্য নিয়ে আসছে বড় উপহার। ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক নিশ্চিত করেছেন যে, সফরকালে মহামান্য রাষ্ট্রপতি বহুল কাঙ্ক্ষিত ‘ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জেলাজুড়ে শিক্ষানুরাগী ও শিক্ষার্থীদের মাঝে এ নিয়ে বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে।

রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁও শহরজুড়ে গ্রহণ করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ভিভিআইপি মুভমেন্টের পথ ও অনুষ্ঠানস্থলে গড়ে তোলা হয়েছে বহুমাত্রিক নিরাপত্তাবলয় এবং স্পর্শকাতর স্থানগুলোতে বসানো হয়েছে সার্বক্ষণিক নজরদারি।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন জানান, রাষ্ট্রপতির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কয়েক স্তরের ত্রি-মাত্রিক নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে।

একসময়ের চেনা রাজপথ ও চেনা মানুষগুলো আজ তাঁদের প্রিয় সন্তানকে রাষ্ট্রপ্রধান হিসেবে অভ্যর্থনা জানাতে প্রহর গুনছে। গর্ব, আবেগ আর ভালোবাসার মেলবন্ধনে ঠাকুরগাঁওবাসী এখন পুরোপুরি প্রস্তুত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর জেলা বিএনপির আয়োজনে দলের  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ থানায় সাধারণ ডায়েরি

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও, জেলাজুড়ে উৎসবের আমেজ

ফরিদপুরে সরকারি স্কুলের কক্ষ দখল করে বসবাসের অভিযোগ

তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

বেতাগীতে গৃহবধূর আত্মহত্যা, স্বামীর পরকীয়ার অভিযোগ পরিবারের

কয়রায় নতুন ওসির যোগদানে মাদক বিরোধী সাঁড়াশি অভিযান, ১৫১ পিস ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার

১০

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন, সভাপতি পদে হাফিজুল ও সাধারণ সম্পাদক পদে কামাল বিজয়ী

১১

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

১২

ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি পালিত

১৩

তালায় বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করলেন ড. হোসেন জিল্লুর রহমান

১৪

কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাবের’ আত্মপ্রকাশ: নজরুল সভাপতি, রনি সম্পাদক

১৫

সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা

১৬

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মেদা কালীবাড়ীতে বিপুলসংখ্যক ভক্তের সমাগম

১৭

ফরিদপুরে সারের সংকট নেই, কৃষকের চাহিদা পূরণে তৎপর কৃষি বিভাগ

১৮

শ্যামনগরে তিনবার ভেঙে একাকার চকবার-গাইনবাড়ী সড়ক চরম দুর্ভোগে এলাকাবাসী

১৯

মাদারীপুরে আসামি বহনকারী পুলিশের পিকআপ ভ্যান উল্টে নিহত ১ জন

২০