dailysatkhiradigantadsdtv
৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যশোর জেলা বিএনপির আয়োজনে দলের  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি:

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশের বর্তমান গণতান্ত্রিক অর্জনকে নষ্ট করতে অতীতের মতো একটি চক্র বিভাজন সৃষ্টির পায়তারা করছে। এ থেকে আমাদের সকলকে সর্তক থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করে জনগণের সামনে ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।

দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শনিবার মুন্সী মেহেরুল্লাহ ময়দানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। আলোচনা সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন আজকে একটি পক্ষ বলছে বিএনপির তার অঙ্গীকার থেকে সরে এসেছে! কিন্তু বিএনপি তার অঙ্গীকার থেকে সরে আসা দল নয়। অতীতেও জনগণের সামনে বিএনপি তার সকল অঙ্গীকার রক্ষা করেছে, বর্তমানও জনগণের অঙ্গীকার রক্ষা করে দেশ পরিচালনা করছে। তারা পরিকল্পিত ভাবে বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে।

তিনি বলেন বিএনপির প্রতিষ্ঠা কেবল একটি দলের জন্ম নয়, একটি সূদর প্রসারী রাষ্ট্র চিন্তার ফল। যে দল দেশের প্রতিষ্ঠা সংকটে ত্রতার ভূমিকা পালন করেছে। প্রতিটি সংকটে দেশকে খাদের কিনারা থেকে উত্তরণ করেছে। যে দল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিষ্কন্টক রাখার জন্য অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে আসছে। আজ আমরা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি। কিন্তু দীর্ঘ এই পথচলা মোটেও সহজ ছিল না। প্রতিনিয়ত কাটা বিছানো পথে আমাদের হাটতে হয়েছে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে নতুন গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে এর জন্য আমাদেরকে রক্তের নদী পাড়ি দিতে হয়েছে। তাই আসুন সকলের ঐক্যবদ্ধ থেকে দেশের গণতান্ত্রিক যাত্রাকে সমৃদ্ধ করি। দেশের স্বাধীনতা সার্বমৌমত্ব নিষ্কন্টক রাখার পাশাপাশি দেশ ও জনগণের ভবিষ্যত নিশ্চিত ও নিরাপদ করি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সহসভাপতি অ্যাড. মোহাম্মদ ইসহক, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুস সালাম আজাদ, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নইম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাবুরা ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে অভিযোগ, ‘আওয়ামী লীগ ও অস্ত্র ব্যবসায়ীদের স্থান দেওয়া হয়েছে

পাইকগাছায় সন্ত্রাস, ভাঙচুর ও মিথ্যা মামলার  প্রতিবাদে ভুক্তভোগীদের মানববন্ধন

পাটকেলঘাটাবাসীর অভিশাপ হয়ে  দাঁড়িয়েছে বলফিল্ডের সড়ক

চাঁদাবাজি ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে কেশবপুরে মানববন্ধন

তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ 

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

বেতাগীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

অভয়নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এমপি’র ক্রীড়া সামগ্রী বিতরণ

কেশবপুরে মানবসেবীদের মিলনমেলা, ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়

যশোর জেলা বিএনপির আয়োজনে দলের  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

১০

কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

১১

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন

১২

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ থানায় সাধারণ ডায়েরি

১৩

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও, জেলাজুড়ে উৎসবের আমেজ

১৪

ফরিদপুরে সরকারি স্কুলের কক্ষ দখল করে বসবাসের অভিযোগ

১৫

তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১৬

তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

১৭

বেতাগীতে গৃহবধূর আত্মহত্যা, স্বামীর পরকীয়ার অভিযোগ পরিবারের

১৮

কয়রায় নতুন ওসির যোগদানে মাদক বিরোধী সাঁড়াশি অভিযান, ১৫১ পিস ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার

১৯

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন, সভাপতি পদে হাফিজুল ও সাধারণ সম্পাদক পদে কামাল বিজয়ী

২০