dailysatkhiradigantadsdtv
১৮ অক্টোবর ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় বানরগাতি সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন ভিপি আসাদুজ্জামান মুরাদ

শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি:

আজ ১৮ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় খুলনা মহানগরীর বানরগাতি সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেছেন খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আসাদুজ্জামান মুরাদ।

সন্ধ্যায় তিনি মন্দিরে পৌঁছালে মন্দির পরিচালনা কমিটি ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং সেখানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী মুরুব্বি, তরুণ ও পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে ভিপি আসাদুজ্জামান মুরাদ বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্ম ও বর্ণের মানুষ যুগ যুগ ধরে শান্তিতে ও মিলেমিশে বসবাস করে আসছে। খুলনায় সবসময় ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে এবং আগামীতেও তা অটুট থাকবে।”

তিনি আরও বলেন, “যেকোনো উৎসবে বা বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব।” মন্দিরের সার্বিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের লক্ষ্যে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মন্দির পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা বিনিময় করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুকনগর বাজার বণিক সমিতির উদ্যোগে নির্মিত  গণশৌচাগারের শুভ উদ্বোধন

১

খুলনায় বানরগাতি সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন ভিপি আসাদুজ্জামান মুরাদ

২

পাইকগাছায় সুপারির বাজারে অস্থিরতা, ফলন  কম ও ন্যায্য দাম না পেয়ে হতাশ চাষিরা

৩

তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমান

৪

পূজামণ্ডপে নিরাপত্তায় গাফিলতি হলে আনসারদের জবাবদিহি করতে হবে:এএসপি বায়েজিদ ইসলাম

৫

পূজামণ্ডপে নিরাপত্তায় গাফিলতি হলে আনসারদের জবাবদিহি করতে হবে:এএসপি বায়েজিদ ইসলাম

৬

তালায় কলেজছাত্রীকে নিয়ে আত্মগোপনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

৭

নগরীর দৌলতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক

৮

শ্যামনগরে দূস্ত ও বিধবা মহিলাদের কর্মসংস্থান প্রকল্পের উদ্বোধন 

৯

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়

১০

কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা

১১

ঝিকরগাছার উপজেলার সোনাকুড় স্পোটিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত

১২

আশাশুনি উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

১৩

আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

১৪

‎তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজিবীকে পিটিয়ে হত্যা

১৫

লংমার্চ সফল করতে কেশবপুরের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান এমপি মোক্তার আলীর

১৬

বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলে কমিটি নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

১৭

তালায় আরআরএমপি প্রকল্পে লটারির মাধ্যমে ২০ নারী কর্মী নিয়োগ

১৮

রাণীশংকৈলে উপজেলা নির্বাহী অফিসারকে আর. ডি. থিয়েটারের ‘মাদক কারবারি’ নাটকের বই উপহার

১৯

কয়রায় ৫৭ পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও চাল বিতরণ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান এমপির

২০