মোঃ শেখ ফরিদ ( জেলা প্রতিনিধি)
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৫ নম্বর গোগ্রাম ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ড ফরাদপুর সাদ্দামপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মোঃ সৈবুর আলীর বসতবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় একটি ছাগল পুড়ে মারা গেছে এবং একটি অটোরিকশাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হঠাৎ সৈবুর আলীর বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে পরিবারের সদস্য ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন নিভানোর আগেই বসতঘরের বিভিন্ন মালামাল পুড়ে ছায় হয়ে যায়। এ সময় ঘরে থাকা একটি ছাগল আগুনে পুড়ে মারা যায়। পাশাপাশি একটি অটোরিকশাও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির চুলা অথবা বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে সরকারি সহায়তার দাবি জানানো হয়েছে।
মন্তব্য করুন