dailysatkhiradigantadsdtv
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয়

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি উপজেলা প্রতিনিধি

 

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে আশাশুনির সীমান্তবর্তী চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে।

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেল ও প্রগতিশীল জোটের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। অভিভাবক সদস্য পদে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের ইব্রাহিম হুসাইন ২৫৭ ভোট,জাকির হোসেন (সর্বোচ্চ) ২৮৪ ভোট,মিজানুর রহমান ২৮১ ভোট ও মো.সাইফুল্লাহ ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

 

অপরদিকে,প্রতিদ্বন্দ্বী প্রগতিশীল জোটের প্রার্থী হারুন অর-রশিদ ২৪৬ ভোট,দীনবন্ধু মজুমদার ২৪৯ ভোট, ইউনুছ আলী ২৪৫ ভোট ও কামরুজ্জামান ২৪৩ ভোট পান।

সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে সাবিতুন নাহার ৩০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাছলিমা খাতুন পান ২৩৮ ভোট।

 

নির্বাচনে মোট ৭০৬ জন ভোটারের মধ্যে ৫৫০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২২টি পুরুষ ও ১২টি মহিলা ভোট বাতিল হয়।

 

এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে সহকারী শিক্ষক আবু হাসান,দীনবন্ধু মিস্ত্রী ও রোকসানা পারভীন নির্বাচিত হন। এ পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সহকারী শিক্ষক ফারুক হোসেন,মহাদেব মিত্র ও মিলি রানী মন্ডল।

 

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন (অতিঃ দাঃ)। সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদ হোসেন, দেবপ্রসাদ বিশ্বাস,খাইরুল বাশার,ফারুক হোসেন ও মনিরুল ইসলাম।

 

নির্বাচনকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভোটগ্রহণ শেষে শান্তিপূর্ণভাবে ফলাফল ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন চেয়ারম্যান মানজারুল ইসলাম মান্না

চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয়

ঈশ্বরদীতে মাঠে কাজের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১

শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূল্লীতে জমি দখল ও ধান-গাছ কাটার অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

মোবাইলে জুয়া খেলার পর হঠাৎ পড়ে মৃত্যু, শ্যামনগরে ৪০ বছরের যুবকের প্রাণ গেল

শ্যামনগরে এসএমসি সভাপতি নির্বাচিত সাংবাদিক মোস্তফা কামাল

শ্যামনগরে ১৪৩ নং মধ্যম রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউ,পি সদস্যা আসমা সভাপতি হিসাবে নির্বাচিত

কালকিনিতে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালতের মতবিনিময় সভা

১০

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১১

ফেসবুক লাইভে অনলাইন জুয়া পরিচালনা মূল হোতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শফি, ভাই-বোনাই গ্রেপ্তারের পর থলের বিড়াল প্রকাশ্যে

১২

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার, পালিয়েছে সহযোগী

১৩

বাল্যবিবাহ, মাদক ও মোবাইল আসক্তি নিয়ে কেশবপুরে সিএসও সভা

১৪

ডিম মারো, টাকা নাও’ খুলনায় চুরির নতুন ফাঁদ, সতর্ক থাকার আহ্বান

১৫

দৈনিক জনকণ্ঠৈর মাদারীপুরের সংবাদদাতা সুবল বিশ্বাসের সহধর্মিণীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত 

১৬

কৈখালীতে ইয়াবাসহ যুবক আটক, মারধরের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

১৭

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আটক

১৮

সাতক্ষীরা ডিসি অফিসের বারান্দা থেকে বাইক চুরি, থানায় অভিযোগ

১৯

কপিলমুনি সিটি প্রেসক্লাবের  উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

২০