dailysatkhiradigantadsdtv
১৮ অক্টোবর ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুকনগর বাজার বণিক সমিতির উদ্যোগে নির্মিত  গণশৌচাগারের শুভ উদ্বোধন

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি

চুকনগর বাজার বণিক সমিতি কর্তৃক নির্মিত একটি গণশৌচাগার শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ গণশৌচাগার শুভ উদ্বোধন করেন বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ সাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন বাজার বণিক সমিতির সহ সভাপতি মো রবিউল ইসলাম (সার্জেট অবসরপ্রাপ্ত), যুগ্ম সাধারণ সম্পাদক দেবব্রত রায়, সাংগঠনিক সম্পাদক শেখ মোসলে আক্তার লেলিন, কোষাধ্যক্ষ মেহেদী হাসান বাবলু, দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন, বাজার উন্নয়ন পরিবেশ বিষয়ক সম্পাদক সাহিদুর রহমান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম গাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গাজী আমিনুল ইসলাম বুলবুল, নির্বাহী সদস্য শেখ কারিমুল ইসলাম, কৃষ্ণ বিশ্বাস, জামির হোসেন, আব্দুল হালিম মোড়ল, ডাঃ জাহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জয়দেব মন্ডল, ইউপি সদস্য আলাউদ্দিন মালী, ফারুক সোবহান, বাজার বণিক সমিতির অফিস সচিব মোঃ আলী হুসাইন, মাহাবুব রহমান গাজী প্রমুখ। এসময় বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব সাহিদুল রহমান বলেন, আমরা ১ বছর ৯ মাস বাজারের দায়িত্ব গ্রহন করেছি। দায়িত্বভার গ্রহনের পর সবচেয়ে বড় সমস্যা ছিল বাজারের পয়ং নিষ্কাশন। আমরা অত্যন্ত মজবুত করে পুরো বাজারে ড্রেন নির্মাণ করেছি। পুরো ড্রেনের উপর সিলাপ দিয়ে দিয়েছি। ড্রেন নির্মাণের পর এখন আর বাজারের রাস্তা গুলোতে পানি জমে থাকে না। পুরনো পান হাটায় আরসিসির ঢালাই দিয়ে একটি রাস্তা করেছি। বাজার বণিক সমিতির অফিস করেছি। এছাড়া আমাদের পরবর্তী পরিকল্পনা হলো বাজারে একটি মাংস বিক্রির চাঁদনী করা। সেখানে গরু, ছাগল ও হাঁস মুরগি বিক্রির জন্য পৃথক পৃথক বসার ব্যবস্থা করা হবে। গরু ও ছাগল জবাই করার জন্য কসাইখানা করা হবে। পুরো বাজারটি সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং বাজারে লাইটিং এর ব্যবস্থা করার পরিকল্পনাও আমাদের রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুকনগর বাজার বণিক সমিতির উদ্যোগে নির্মিত  গণশৌচাগারের শুভ উদ্বোধন

১

খুলনায় বানরগাতি সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন ভিপি আসাদুজ্জামান মুরাদ

২

পাইকগাছায় সুপারির বাজারে অস্থিরতা, ফলন  কম ও ন্যায্য দাম না পেয়ে হতাশ চাষিরা

৩

তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমান

৪

পূজামণ্ডপে নিরাপত্তায় গাফিলতি হলে আনসারদের জবাবদিহি করতে হবে:এএসপি বায়েজিদ ইসলাম

৫

পূজামণ্ডপে নিরাপত্তায় গাফিলতি হলে আনসারদের জবাবদিহি করতে হবে:এএসপি বায়েজিদ ইসলাম

৬

তালায় কলেজছাত্রীকে নিয়ে আত্মগোপনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

৭

নগরীর দৌলতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক

৮

শ্যামনগরে দূস্ত ও বিধবা মহিলাদের কর্মসংস্থান প্রকল্পের উদ্বোধন 

৯

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়

১০

কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা

১১

ঝিকরগাছার উপজেলার সোনাকুড় স্পোটিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত

১২

আশাশুনি উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

১৩

আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

১৪

‎তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজিবীকে পিটিয়ে হত্যা

১৫

লংমার্চ সফল করতে কেশবপুরের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান এমপি মোক্তার আলীর

১৬

বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলে কমিটি নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

১৭

তালায় আরআরএমপি প্রকল্পে লটারির মাধ্যমে ২০ নারী কর্মী নিয়োগ

১৮

রাণীশংকৈলে উপজেলা নির্বাহী অফিসারকে আর. ডি. থিয়েটারের ‘মাদক কারবারি’ নাটকের বই উপহার

১৯

কয়রায় ৫৭ পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও চাল বিতরণ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান এমপির

২০