dailysatkhiradigantadsdtv
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিকরগাছায় রাত থেকে নিখোঁজ বাঁকড়া বাজারের পরিচিত মুখ মিজানুর, চিন্তিত পরিবার

বিশেষ প্রতিনিধি, যশোর:

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের অত্যন্ত সুপরিচিত মুখ এবং সর্বস্তরের মানুষের প্রিয় ব্যক্তিত্ব মোঃ মিজানুর (৩০) গত মঙ্গলবার রাত ১১টার পর থেকে নিখোঁজ রয়েছেন। পারিবারিক অভিমানের জের ধরে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় তাঁর পরিবারসহ গোটা বাঁকড়া বাজারের স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীদের মাঝে গভীর উদ্বেগ ও দুশ্চিন্তা ছড়িয়ে পড়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সামান্য রাগারাগি ও মান-অভিমানের একপর্যায়ে ঘর থেকে বের হয়ে যান মিজানুর। এরপর থেকে আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো হদিস পাওয়া যায়নি। মিজানুর বাঁকড়া গ্রামের মোঃ মুনসুর রহমানের ছেলে এবং স্থানীয় সাংবাদিক আবু রায়হানের মামাতো ভাই।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাড়ি থেকে বের হয়েছেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় পরিবার ও স্বজনরা অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। নিখোঁজ মিজানুরকে দ্রুত খুঁজে পেতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার।

যদি কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকেন বা তাঁকে কোথাও দেখে থাকেন, তবে মানবিক দৃষ্টিকোণ থেকে নিম্নোক্ত মুঠোফোন নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে:

নিখোঁজের নাম: মোঃ মিজানুর

পিতার নাম: মোঃ মুনসুর রহমান

ঠিকানা: গ্রাম: বাঁকড়া, উপজেলা: ঝিকরগাছা, জেলা: যশোর।

যোগাযোগের নম্বর: ০১৯২২-৬৪৮২৬৮

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ জিয়া স্মৃতি সংসদের সাতক্ষীরা জেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

কালিগঞ্জে মৌতলা বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সভাপতি জিল্লু, সাধারণ সম্পাদক বিদ্যুৎ

ঝিকরগাছায় রাত থেকে নিখোঁজ বাঁকড়া বাজারের পরিচিত মুখ মিজানুর, চিন্তিত পরিবার

আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার-৫

পাটকাঠিতেই লোকসান ঘুচছে পাইকগাছার পাটচাষিদের রূপালী কাঠিতে অর্থনীতির নতুন দিগন্ত

শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা

বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন 

কেশবপুরে বজ্রপাতের শিকার কৃষক, বিলে মিলল নিথর দেহ

পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল  জব্দ, শিবসা নদীতে অবমুক্ত

১০

আশাশুনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু

১২

মায়াজ্যাকি বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. হিরোশী ইয়োকোটা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

১৩

শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত 

১৪

আশাশুনির প্রতাপনগরের দুর্ভোগ ভাসমান মসজিদ,সেতু ও বাঁশের সাঁকো ৬ বছরেও লাঘব হয়নি

১৫

শ্যামনগরে দূর্যোগ বিষয়ক অবহিতকরণ অধিবেশন অনুষ্ঠিত

১৬

প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

১৭

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

১৮

আশাশুনি বাজারে পল্লী বিদ্যুতের খাম্বা ভেঙে ইজিবাইক ও হোটেল ক্ষতিগ্রস্ত

১৯

মহানবী (স.) ছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ: কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

২০