তালা (সাতক্ষীরা):প্রতিনিধি
সাতক্ষীরার তালায় নিয়ন্ত্রণ হারিয়ে খুলনাগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব- ১৫২৮০৬) রাস্তার পাশে খাদে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস (মদিনা ক্লাসিক) সকাল ৮.৩০টার দিকে খলিলনগর গোনালি বাজারের পাশে তালা টেকনিক্যাল কলেজের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে বাসটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনার সময় বাসে থাকা যাত্রী ও স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় বাসিন্দারা ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
উদ্ধার কাজে নিয়োজিত তালা ফায়ার স্টেশন সাব/অফিসার সরদার আব্দুল হান্নন জানান, বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের সফলভাবে উদ্ধার করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
মন্তব্য করুন