dailysatkhiradigantadsdtv
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেসবুক লাইভে অনলাইন জুয়া পরিচালনা মূল হোতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শফি, ভাই-বোনাই গ্রেপ্তারের পর থলের বিড়াল প্রকাশ্যে

বিশেষ প্রতিবেদক

ফেসবুক লাইভে লটারির নামে স্ক্র্যাচ কার্ড বিক্রি ও অনলাইন জুয়ার ফাঁদ পেতে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সম্প্রতি যশোর থেকে আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। তবে এই চক্রের নেপথ্যে থাকা মূল নির্দেশক বা ‘মাস্টার এজেন্ট’ হিসেবে উঠে এসেছে শ্যামনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফির নাম। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে শফির আপন ছোট ভাই আরিফুল ইসলাম ও ছোট বোনের জামাই (বোনাই) শাহীন আলম গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে গেছেন মূল কারিগর শফি নিজেই।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বি প্রিন্স জানান, গত সোমবার বিকেলে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকা থেকে অভিযান চালিয়ে চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়। সেসময় তাদের কাছ থেকে ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন ও বিপুল পরিমাণ জুয়ার কার্ড উদ্ধার করা হয়। মূলত প্রবাসী ও সাধারণ মানুষকে টার্গেট করে ফেসবুক লাইভে প্রলোভন দেখিয়ে এই স্ক্র্যাচ কার্ড বিক্রি করা হতো।
তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে, এই জুয়া চক্রের নিয়ন্ত্রণ ছিল খুলনা থেকে পরিচালিত শফিকুল ইসলাম শফির হাতে। শফি তার আপন চাচাতো ভাই, আত্মীয়স্বজন ও এলাকার প্রতিবেশীদের নিয়ে বিভিন্ন স্থানে এজেন্ট নিয়োগ করে এই বিশাল জুয়ার নেটওয়ার্ক গড়ে তোলেন।

খুলনায় পড়াশোনার সুবাদে অবস্থান করা শফি ৫ই আগস্টের পর থেকে এলাকায় গড়ে তোলেন এক নিজস্ব সাম্রাজ্য। শ্যামনগর থানা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং অস্ত্র লুটপাটের সাথে তার প্রত্যক্ষ সম্পৃক্ততার চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন স্থানীয়রা। অনুসন্ধানে উঠে এসেছে, থানার লুট হওয়া অস্ত্রও তার কাছে সংরক্ষিত রয়েছে।
রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে শফি ও তার চক্রটি কৈখালী ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে মামলা ও হামলার ভয় দেখিয়ে একচ্ছত্র চাঁদাবাজি শুরু করে। জমি দখল, চাঁদাবাজি এবং অনৈতিক অনলাইন জুয়া থেকে প্রাপ্ত টাকায় অতি অল্প সময়ে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন শফি। সম্প্রতি তিনি খুলনার বিভিন্ন অভিজাত এলাকায় জমি কেনার পাঁতারা করছেন বলেও জানা গেছে।

শুধু জুয়া নয়, শফির পরিবারে রয়েছে গভীর রাজনৈতিক যোগসাজশ। তার আপন বড় বোনাই নুরু ইসলাম রনি ছিলেন কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক এবং আওয়ামী লীগের সক্রিয় প্রভাবশালী নেতা। এলাকা সূত্রে জানা গেছে, রনি নিজেও দীর্ঘদিন ধরে অনলাইন বেটিং বা জুয়ার ‘মাস্টার এজেন্ট’ হিসেবে কাজ করে আসছেন। আওয়ামী লীগের বড় পদে থেকেও ৫ই আগস্টের পর রনি রাজনৈতিক ছত্রছায়ায় নিজেকে আড়াল করে গ্রেপ্তার এড়িয়ে গেছেন।

যশোর থেকে ছোট ভাই আরিফুল ইসলাম ও ছোট বোনাই শাহীন আলম র‍্যাবের হাতে আটক হলেও, মূল পরিকল্পনাকারী শফিকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় সাধারণ মানুষ। চক্রটির মূল শেকড় উপড়ে ফেলতে এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারসহ যাবতীয় দুর্নীতির তথ্য উন্মোচনে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার (এসপি) ও র‍্যাব-৬-এর আশু জরুরি হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা, আটক স্বামী

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি অসকস বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত 

পাটকেলঘাটায় চেয়ারম্যানের প্রচেষ্টায় চোর  আটক, চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

কালিয়াকৈরে বনভূমি দখলসহ নানা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী

ফরিদপুর থানা পুলিশের অভিযানে সিআর মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার

কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর  হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

হাবিবুল ইসলাম হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক

কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক কর্মী সম্মেলন

রাণীশংকৈলে ছাগল-মুরগি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ

১০

জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের ভগ্নিপতি আফজাল করিমের জানাজা অনুষ্ঠিত উপস্থিতি ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সংসদ সদস্য সাতক্ষীরা ১ তালা-কলারোয়া

১১

বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন চেয়ারম্যান মানজারুল ইসলাম মান্না

১২

চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয়

১৩

ঈশ্বরদীতে মাঠে কাজের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১

১৪

শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

ভূল্লীতে জমি দখল ও ধান-গাছ কাটার অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

১৭

মোবাইলে জুয়া খেলার পর হঠাৎ পড়ে মৃত্যু, শ্যামনগরে ৪০ বছরের যুবকের প্রাণ গেল

১৮

শ্যামনগরে এসএমসি সভাপতি নির্বাচিত সাংবাদিক মোস্তফা কামাল

১৯

শ্যামনগরে ১৪৩ নং মধ্যম রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউ,পি সদস্যা আসমা সভাপতি হিসাবে নির্বাচিত

২০