dailysatkhiradigantadsdtv
১৮ সেপ্টেম্বর ২০২৬, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে ছাগল-মুরগি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ

মোঃ খায়রুল ইসলাম রংপুর বিভাগীয় প্রধান

 

ঠাকুরগাঁওয়ের

রাণীশংকৈলে ছাগল ও মুরগি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোঃ জাহেরুল ইসলাম নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তার মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে রাণীশংকৈল উপজেলার ৪ নং লেহেম্বা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে।

স্থানীয় সূত্র ও আহতের স্বজনদের অভিযোগ, পাশাপাশি বসবাসকারী মোঃ সোহেল ও মোঃ জাহাঙ্গীর আলমের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।

বুধবার, ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে জাহেরুল ইসলামের একটি ছাগল সোহেলদের বাড়ির দিকে চলে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

আহতের পরিবারের অভিযোগ, এ সময় সোহেলসহ তার পরিবারের সদস্যরা জাহেরুলকে গালিগালাজ করেন এবং হুমকি দেন।

পরে জাহাঙ্গীর আলম ছাগলটি বাড়িতে নিয়ে আসেন। তবে এ ঘটনার রেশ কাটেনি বলে দাবি স্বজনদের।

এরই ধারাবাহিকতায় রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে জাহাঙ্গীর আলমের বাড়ির পাশে থাকা মুদি দোকানে আবারও কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে মোঃ সোহেল লোহার রড দিয়ে জাহেরুল ইসলামের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।

রডের আঘাতে জাহেরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আহতের পরিবারের দাবি, ছাগল ও মুরগি নিয়ে বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় থানায় এজাহার দায়ের করে মামলা করা হয়েছে বলে জানা গেছে। তবে মামলার বিস্তারিত তথ্য এবং অভিযুক্ত পক্ষের বক্তব্য এখনো পাওয়া যায়নি।

ঘটনার প্রকৃত কারণ ও সংঘর্ষের সঙ্গে কারা জড়িত—তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা, আটক স্বামী

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি অসকস বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত 

পাটকেলঘাটায় চেয়ারম্যানের প্রচেষ্টায় চোর  আটক, চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

কালিয়াকৈরে বনভূমি দখলসহ নানা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী

ফরিদপুর থানা পুলিশের অভিযানে সিআর মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার

কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর  হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

হাবিবুল ইসলাম হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক

কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক কর্মী সম্মেলন

রাণীশংকৈলে ছাগল-মুরগি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ

১০

জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের ভগ্নিপতি আফজাল করিমের জানাজা অনুষ্ঠিত উপস্থিতি ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সংসদ সদস্য সাতক্ষীরা ১ তালা-কলারোয়া

১১

বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন চেয়ারম্যান মানজারুল ইসলাম মান্না

১২

চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয়

১৩

ঈশ্বরদীতে মাঠে কাজের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১

১৪

শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

ভূল্লীতে জমি দখল ও ধান-গাছ কাটার অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

১৭

মোবাইলে জুয়া খেলার পর হঠাৎ পড়ে মৃত্যু, শ্যামনগরে ৪০ বছরের যুবকের প্রাণ গেল

১৮

শ্যামনগরে এসএমসি সভাপতি নির্বাচিত সাংবাদিক মোস্তফা কামাল

১৯

শ্যামনগরে ১৪৩ নং মধ্যম রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউ,পি সদস্যা আসমা সভাপতি হিসাবে নির্বাচিত

২০