বাবলু গাজী, শ্যামনগর উপজেলা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর সদর ইউনিয়নে ৪০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী (ফুড প্যাক) বিতরণ করা হয়েছে।
১ সেপ্টেম্বর ( মঙ্গলবার) নকিপুর জমিদার বাড়ি সংলগ্ন মাঠে রিভারাইন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর আয়োজনে ৪০ টি অসহায় ও দরিদ্র্য পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রিভারাইন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান মাসুম বিল্লাহ, প্রতিনিধি মারুফ বিল্লাহ, সমাজসেবক মজিবুর রহমান ও সমাজসেবক তাহমিদ হোসাইন।
কর্মসূচির মাধ্যমে শ্যামনগর সদর ইউনিয়নের ৪০টি পরিবারের মাঝে
খাদ্যসামগ্রী (ফুড প্যাক) বিতরণ করা হয়।খাদ্যসামগ্রীর মধ্যে উল্লেখ যোগ্য ছিল- চাল, ডাল, সয়াবিন তেল, লবণ ইত্যাদি। ভুক্তভোগীরা এ ধরণের সাহায্য পেয়ে কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে এ ধারা গতিশীল রাখার দাবী জানান।
মন্তব্য করুন