মোঃ শেখ ফরিদ জেলা প্রতিনিধি
গোদাগাড়ী উপজেলার ৬ নম্বর মাটিকাটা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডে আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মোঃ আশরাফুজ্জামান মিন্টু।তিনি সাবেক মেম্বার নুরুল ইসলামের ছেলে। এরই মধ্যে মোঃ আফসারুজ্জামান মিন্টুকে ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে বলে জানা গেছে।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিজের অবস্থান জানান দিচ্ছেন বলে তার সমর্থকরা ও সাধারন জনগণ দাবি করেন। সমর্থকদের মতে, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ থাকায় মোঃ আফসারুজ্জামান মিন্টুর প্রতি অনেকের সমর্থন রয়েছে। তিনি বলেন যদি আমাকে জনগণ নির্বাচিত করে তাহলে যে কোনো সেবার জন্য জনগণকে আমার কাছে আসা লাগবে না আমি জনগণের বাড়ীতে বাড়ীতে গিয়ে সেবা পৌঁছে দিবো। তিনি আরো বলেন জনগণের পাশে থেকে আমি সব সময় তাদের সেবা করে যেতে চাই।
মন্তব্য করুন