আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে এসআই লক্ষণ,এসআই আনজির হোসেন ও এসআই তারিকুর রহমান শুভসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উত্তর একসরা গ্রামের মজিবর মোড়লের ছেলে ইয়াছিন আরাফাত,শ্যামনগর থানার সিআর-৩৫৯/২৫ মামলার আসামি একই গ্রামের আব্দুল গনি মোড়লের ছেলে সাইদ হোসেন এবং জিআর নারী ও শিশু-৬০/২৪ মামলার আসামি একই গ্রামের মৃত অজিয়ার মালীর ছেলে হাফিজুল ইসলামকে গ্রেফতার করেন। এ ছাড়া গদাইপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ছানিছা খাতুন পারভীনকে গদাইপুর ঠাকুরবাড়ি সাকিনস্থ বিধান ঠাকুরের মুদি দোকানের সামনে থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। অপরদিকে,জিআর-১৮০/২৫ মামলার আসামি মানিকখালি গ্রামের মৃত কলিম উদ্দিন শেখের ছেলে মোমরেজ শেখ ও তার ছেলে রাজা শেখকে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য করুন