সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, বিস্ফোরকদ্রব্য মজুদ ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে ২১ জন নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। স্পেশাল পাওয়ার অ্যাক্ট ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলাটি ১১ সেপ্টেম্বর নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করেছে কালিগঞ্জ থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কালিগঞ্জ থানাধীন ৮ নম্বর ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বিপরীতে অবস্থিত ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর কালিগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়। পরদিন ১১ সেপ্টেম্বর অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে পুলিশ।
মামলাটির বাদী হয়েছেন কালিগঞ্জ উপজেলার দাদপুর গ্রামের মৃত আদম আলী গাজীর ছেলে মো. আফসার আলী গাজী (২৪)।
এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে সরকার উৎখাতের উদ্দেশ্যে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডসহ জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে বিস্ফোরণ ঘটানো এবং বিস্ফোরকদ্রব্য মজুদ ও সহায়তার অপরাধ করেছেন।
মামলার এজাহারনামীয় উল্লেখযোগ্য আসামিরা হলেন, ১. সাইদ মেহেদী (৫০), পিতা- শামসুদ্দীন আহমদ, সাং- পানিয়া। ২. শেখ আবুল কাশেম আব্দুল্লাহ (৪৫), পিতা- মৃত শেখ অহেদুজ্জামান, সাং- বাজারগ্রাম রহিমপুর। ৩. শেখ নাজমুল আহসান (৪৬), পিতা- শেখ আব্দুর রশীদ, সাং- মহৎপুর। ৪. শেখ মেহেদী হাসান সুমন (৪৮), পিতা- মৃত শেখ অহেদুজ্জামান, সাং- বাজারগ্রাম রহিমপুর। ৫. মো. ইকবাল আলম বাবলু (৪৮), পিতা- মৃত গোলাম বারী, সাং- বাজারগ্রাম। ৬. আব্দুল হাকিম গাজী (৬০), পিতা- মৃত নওশের আলী গাজী, সাং- দেয়। ৭. মো. মিজানুর রহমান গাইন (৪৭), পিতা- মো. মনছুর আলী গাইন, সাং- বসন্তপুর। ৮. গোবিন্দ মন্ডল, পিতা- মৃত সোনা মণ্ডল, সাং- দক্ষিণ শ্রীপুর। ৯. মো. এনামুল হক ছোট (৫০), পিতা- মৃত হাছানকী, সাং- কাঁকশিয়ালী। ১০. আলীম আলরাজী টোকন (৪৫), পিতা- মৃত আহমাদ আলী মোড়ল, সাং- কাশিমপুর। ১১. আবু বকর (৪২), পিতা- শেখ রোস্তম আলী, সাং- ভাড়াশিমলা। ১২. রেজাউল করিম (৩২), পিতা- নূর আলী পাড়ু, সাং- দাদপুর।১৩. আসাদুজ্জামান রহমান (৩২), পিতা- আঃ মজিদ গাজী, সাং- দাদপুর। ১৪. মো. জাহাঙ্গীর আলম (৩২), পিতা- আনোয়ার আলী, সাং- ভাড়াশিমলা। ১৫. হাফিজুর রহমান (৪৫), পিতা- মৃত আব্দুর রশিদ পাড়, সাং- বাগবাটি। ১৬. মোস্তাফিজুর রহমান খোকন (৪৫), পিতা- হাফিজুর রহমান, সাং- শীতলপুর। ১৭. অনিক মেহেদী (৩২), পিতা- সাইদ মেহেদী, সাং- পানিয়া। ১৮. মো. নাজমুল হোসেন (৩৫), পিতা- আক্কান আলী, সাং- সাতপুর।১৯. মোং মজিবুর রহমান (৪৫), পিতা- মোসলেম আলী, সাং- নীলকণ্ঠপুর। ২০. মোজাহার হোসেন কান্টু (৬৫), পিতা- অজ্ঞাত, সাং- বাজারগ্রাম। ২১. মোং মোজাম্মেল হক গাইন (মোজাম) (৫৮), পিতা- মৃত শওকত গাইন, সাং- চাঁদখালী।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন কালিগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (নিঃ) নিকুঞ্জ রায়।
পুলিশ জানিয়েছে, ঘটনার সত্যতা যাচাই ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন