dailysatkhiradigantadsdtv
৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি, ৩ মাসে হাসপাতালে ভর্তি ১৫০ রোগী

শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি

 

খুলনার দিঘলিয়া উপজেলায় ডেঙ্গুর সংক্রমণ ক্রমেই বাড়ছে। বর্ষা মৌসুমে মশার বিস্তার বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। একই সঙ্গে রোগীর চাপ বেড়েছে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি বছরের জুন মাস থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫০ জন রোগী দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এর মধ্যে সেপ্টেম্বরের প্রথম আট দিনেই ভর্তি হয়েছেন ১৮ জন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৪ জন নারী।

 

হাসপাতাল সূত্র জানায়, ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় পর্যবেক্ষণের ব্যবস্থা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আক্রান্তের সংখ্যা বাড়ায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপরও বাড়তি চাপ তৈরি হয়েছে।

 

স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, ডেঙ্গু নিয়ন্ত্রণে চিকিৎসার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। বিশেষ করে বাড়ি, দোকানপাট ও আশপাশের এলাকায় জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, টায়ার, ডাবের খোসা কিংবা অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

তারা আরও জানান, এডিস মশা নিয়ন্ত্রণে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সমন্বিতভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। প্রত্যেক পরিবারকে নিজ নিজ বসতবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত সরিয়ে ফেলতে হবে। এতে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ফরিদপুরে ১৬০ গ্রাম গাঁজাসহ দুই নারী ও চুরি মামলায় ১ জন গ্রেপ্তার 

খুলনায় ম্যানহোল ও পাইপলাইনে এডিসের লার্ভা পর্যবেক্ষণ: কেসিসি প্রশাসক ও ওয়াসা চেয়ারম্যানের যৌথ পরিদর্শন

তালায় ২০০ বছরের পুরাতন সড়কের নকশা পরিবর্তন ) এলাকাবাসীর ক্ষোভ

দিঘলিয়ায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি, ৩ মাসে হাসপাতালে ভর্তি ১৫০ রোগী

ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক 

লিগ্যাল এইড নিয়ে ঠাকুরগাঁওয়ে মানুষের অভিজ্ঞতা শুনল ইউএনডিপি।

আশাশুনি থানা থেকে বাড়ি ফেরার পথে জামায়াত নেতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ

গ্রাম আদালতের সুফল অর্জন করেছে মাদারীপুরের তৃণমূলের জনগণ 

কেশবপুরে দুই মাছ থেকে লক্ষাধিক পোনা, সফল তরুণ উদ্যোক্তা আব্দুল্লাহ

১০

শ‌্যামনগ‌রের ঈশ্বরীপুরে কৃষক মাঠ দিবস উদযাপন  

১১

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

১২

কয়রায় অনলাইন জুয়ায় আটক শ্যামনগরের ছাত্রদল নেতার সিন্ডিকেট মারধর, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র রাখাসহ চাঞ্চল্যকর অভিযোগ

১৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জ্যেষ্ঠ সাংবাদিক খাইরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি

১৪

শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী আদেশাবলী নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৫

শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৬

বেতাগীতে জিপিএ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা

১৭

কালীগঞ্জে শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ মার্কশীট হারিয়ে থানায় জিডি, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

১৮

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এলজিইডির সার্ভেয়ার রাজু আহমেদ গুরুতর আহত

১৯

নওয়াপাড়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

২০