dailysatkhiradigantadsdtv
২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল  জব্দ, শিবসা নদীতে অবমুক্ত

বিশেষ প্রতিনিধি :

খুলনার পাইকগাছায় মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে এক অভিযান চালিয়ে আনুমানিক ৪ লাখ পিস প্রাকৃতিক উৎসের অবৈধ গলদা ও বাগদা চিংড়ির রেনু/পোনা (পিএল) জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত পিএল শিবসা নদীতে অবমুক্ত করা হয়। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে পাইকগাছা উপজেলার খালিয়ার চক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার পাইকগাছা উপজেলার খালিয়ার চক এলাকায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে প্রাকৃতিক উৎস থেকে আহরিত আনুমানিক ৪ লাখ পিস অবৈধ চিংড়ি পিএল জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত চিংড়ির রেনু পোনাগুলো শিবসা নদীতে অবমুক্ত করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী রণধীর সরকার, বাংলাদেশ নৌ পুলিশের এসআই জয়ন্ত, এএসআই মেহেদীসহ নৌ পুলিশ ও থানার সঙ্গীয় ফোর্স। অভিযান সম্পর্কে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, “প্রাকৃতিক উৎসের রেনু পোনা আহরণ মৎস্য ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষা এবং মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ সফলভাবে বাস্তবায়নে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনোভাবেই অবৈধ উপায়ে নদী থেকে পোনা আহরণ ও ক্রয়-বিক্রয় করতে দেওয়া হবে না।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন 

কেশবপুরে বজ্রপাতের শিকার কৃষক, বিলে মিলল নিথর দেহ

পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল  জব্দ, শিবসা নদীতে অবমুক্ত

আশাশুনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু

মায়াজ্যাকি বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. হিরোশী ইয়োকোটা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত 

আশাশুনির প্রতাপনগরের দুর্ভোগ ভাসমান মসজিদ,সেতু ও বাঁশের সাঁকো ৬ বছরেও লাঘব হয়নি

শ্যামনগরে দূর্যোগ বিষয়ক অবহিতকরণ অধিবেশন অনুষ্ঠিত

প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

১০

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

১১

আশাশুনি বাজারে পল্লী বিদ্যুতের খাম্বা ভেঙে ইজিবাইক ও হোটেল ক্ষতিগ্রস্ত

১২

মহানবী (স.) ছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ: কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

১৩

ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়িসহ গ্রেফতার তিন জন

১৪

শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা নিয়ে পাবলিক হিয়ারিং

১৫

আশাশুনি প্রেস ক্লাবের নতুন দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন.এমপি মুহাদ্দিস রবিউল বাশার

১৬

আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার-৪

১৭

তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত

১৮

ঢাকায় মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর

১৯

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার এমপি নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

২০