dailysatkhiradigantadsdtv
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বদরগঞ্জে অনৈতিক কাণ্ডের জেরে মধ্যযুগীয় বর্বরতা: গাছে বেঁধে নির্যাতন ও লুটপাট, অথচ পুলিশ নীরব

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

 

রংপুরের বদরগঞ্জের চাঁদকুঠি গ্রামে এক নারীর বসতবাড়িতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক যুবক ও ওই নারীকে অমানবিক নির্যাতনের পর একই দড়িতে বেঁধে রাখার এক চাঞ্চল্যকর ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই মধ্যযুগীয় নির্যাতনের দৃশ্য ধারণ করে ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে স্থানীয় সচেতন মহলের দাবি, এর অন্তরালে রয়েছে এক সুগভীর চক্রান্ত। নির্যাতন ও বসতবাড়িতে লুটপাটের কোনো ফুটেজ বাইরে আসতে না দিলেও, দুই আসামিকে দড়িতে বাঁধার দৃশ্য ছড়িয়ে দেওয়া এবং পরবর্তী সময়ে রহস্যজনক পুলিশি পদক্ষেপে পুরো বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

 

স্থানীয়দের সূত্রে জানা যায়, উপজেলার পৌর শহরের চাঁদকুঠি গ্রামে প্রায় এক সপ্তাহ আগে এক নারীর বাড়িতে এক যুবককে অনৈতিক অবস্থায় পেয়ে স্থানীয় কিছু যুবক ও গ্রামবাসী আটক করে। অভিযোগ উঠেছে, তথাকথিত ‘প্রতিবাদী’ জনতার ব্যানারে উপস্থিত কিছু যুবক প্রথমে ঘরে ঢুকে ওই যুবককে চড়-থাপ্পড় ও নারীকে মেঝেকে ফেলে বেধড়ক নির্যাতন করে। এরপর নারীর ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান আসবাবপত্র লুটপাট করা হয়। পরবর্তীতে তাদের দুজনকে একটি মাত্র দড়িতে বেঁধে এলাকায় সার্কাসের মতো প্রদর্শনী চালানো হয় এবং অমানবিক নির্যাতন চালানো হয়।

ঘটনার বিশ্লেষণ করে তথ্য মিলেছে যে, একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে এই নির্যাতন ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। মারধর ও লুটপাটের দৃশ্যগুলো আড়াল করতে সুকৌশলে সেগুলোর ভিডিও ধারণ করা হয়নি। কেবল দড়িতে বেঁধে রাখার দৃশ্যটি পরিকল্পিতভাবে ভাইরাল করা হয়েছে, যাতে পুরো ঘটনার একটি নির্দিষ্ট রূপ দেওয়া যায়। সচেতন মহল মনে করছে, নিজেদের অপরাধ ঢাকতেই অভিযুক্ত চক্রান্তকারীরা ভিডিও প্রচারের বিষয়ে এ ধরনের চাতুর্যের আশ্রয় নিয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে ওই নারী ও যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে বিতর্ক ছড়িয়ে পড়ে পরদিন পুলিশের পদক্ষেপে। স্থানীয় প্রথানুসারে বা অভিযোগের ধরন অনুযায়ী যদি ঘটনাটি অনৈতিক সম্পর্কের হয়ে থাকে, তবে আইনি প্রক্রিয়া উভয় পক্ষের জন্যই সমান হওয়া বাঞ্ছনীয় ছিল। কিন্তু পুলিশ অলৌকিক কোনো কারণে উদ্ধারকৃত নারীকে মামলাটির ‘বাদী’ সাজিয়ে এবং আটক যুবককে ‘বিবাদী’ হিসেবে আদালতে সোপর্দ করে।

প্রশ্ন উঠেছে, যে নারী স্বহস্তে বা নিজ বাড়িতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত হলেন এবং যেখানে তাকে উদ্ধার করে আনা হলো, তাকে রাতারাতি কোন যুক্তিতে মামলার বাদী বানানো হলো? এর পেছনে কি প্রভাবশালীদের কোনো কলকাঠি নাড়ার সুযোগ রয়েছে?

অন্যদিকে, ওই নারীর বাড়িতে যে অমানবিক শারীরিক নির্যাতন চালানো হলো, জনসম্মুখে মানবাধিকার লঙ্ঘন করে দুইজনকে দড়ি বেঁধে নির্যাতন চালানো হলো এবং ঘরে ভাঙচুর ও লুটপাট করা হলো—সে বিষয়ে পুলিশের ভূমিকা সম্পূর্ণ নিশ্চুপ।

 

ঘটনার পর ওই যুবকের পিতা ও তার পরিবার সুপরিকল্পিত ষড়যন্ত্র দাবি করে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন। যুবকের বাবার বক্তব্য, “ঘটনার পেছনে যারা চক্রান্ত করেছে, তারাই লুটপাট চালিয়েছে এবং পুলিশকে বিভ্রান্ত করে এককভাবে আমার ছেলেকে অপরাধী বানিয়েছে। ঘটনার মূল সত্য ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আমরা উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা ও মানবাধিকার সংস্থাগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

যেকোনো মানুষ অপরাধ করলেও তাকে আইন অনুযায়ী বিচার করার এখতিয়ার আদালতের, বিচারবহির্ভূতভাবে দড়ি বেঁধে নির্যাতন করার অধিকার কারও নেই। দেশে আইন থাকা সত্ত্বেও এভাবে একদল যুবকের আইন নিজের হাতে তুলে নেওয়া, নির্যাতন চালানো ও লুটপাট করার পর পুলিশি ব্যবস্থা না নেওয়া অত্যন্ত আশঙ্কাজনক।

এলাকাবাসীর জোর দাবি, অনতিবিলম্বে ঘটনার সঠিক তদন্ত করে বিচারবহির্ভূত নির্যাতনকারী ও লুটপাটকারী চক্রান্তকারীদের আইনের আওতায় আনতে হবে এবং পুলিশের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতার গর্বিত সৈনিক অংচিংনু মারমা পেলেন আন্তর্জাতিক সম্মাননা স্মারক-২০২৬

১

১০১ শয্যায় উন্নীত হচ্ছে আশাশুনি হাসপাতাল  নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন

২

প্রতাপনগরে আট দলীয় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৪ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন 

৩

তালা হাসপাতালে ডেঙ্গু রোগী অর্ধশত ছাড়িয়েছে, সরঞ্জাম সংকটে ভোগান্তি

৪

বদরগঞ্জে অনৈতিক কাণ্ডের জেরে মধ্যযুগীয় বর্বরতা: গাছে বেঁধে নির্যাতন ও লুটপাট, অথচ পুলিশ নীরব

৫

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল মনোনয়নপত্র জমা।

৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

৭

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

৮

গোদাগাড়ী উপজেলার গোপালপুর মোড় হতে পিরিজপুর সড়ক যেন এক মরণফাঁদ, চরম দুর্ভোগে এলাকাবাসী

৯

তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি লাখ টাকার মালামাল লুটের দাবি

১০

শ্যামনগরে অসহায় মানুষের নামে মিথ্যা হয়রানি মুলক মামলা দেওয়ায় এলাকাবাসীর মানববন্ধন

১১

আজ ২৬-শে সেপ্টেম্বর রোজ শনিবার ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল পৌরসভা সিবদিঘী  চৌরাস্তা সংলগ্ন ব্যারিস্টার মোঃ কামরুজ্জামানকে সকল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা

১২

প্রেমতলী ফাঁড়ির আইসির তৎপরতায় তিন ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম ও তৎপরতা নেই বললেই চলে

১৩

বিল ডাকাতিয়াসহ ডুমুরিয়ার জলাবদ্ধতা নিরসনে স্থায়ী  সমাধানে কাজ করছে সরকার: আলী আসগার লবি এমপি

১৪

কলারোয়ায় টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম: ব্যাগের দাম ও খুচরার অজুহাতে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৫

আশাশুনির বড়দলে আকস্মিক ঘূর্ণিঝড়ে ৫ টি কাঁচা ঘর লন্ডভন্ড ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

রাণীশংকৈল নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন সফি ইসলাম

১৭

যশোর বোর্ডের অ্যাডহক কমিটি অনুমোদনের চিঠি: জনমনে হতাশা-বিস্ময়!

১৮

খুলনায় ২৩ নং ওয়ার্ড যুবদলের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল 

১৯

কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ 

২০