নিজস্ব প্রতিবেদক
মানবতার সেবায় নিবেদিত এক উজ্জ্বল নাম অংচিংনু মারমা। তিনি বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং একজন মানবতাবাদী লেখক।
দেশ থেকে দেশান্তরে ছুটে চলা, দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আর মানুষের চোখের জল মুছে দেওয়াই যেন তার জীবনের ব্রত। অংচিংনু মারমা শুধু একটি নাম নয়, এটি একটি বাস্তব মানবতার গল্প।
কথায় আছে – “যতদিন মানুষ থাকবে, ততদিন থাকবে মানবতা”। এই কথাটিকে বুকে ধারণ করেই তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে।
তার এই মহৎ কর্ম ও মানবিক অবদানের স্বীকৃতি স্বরূপ *আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদ* এর পক্ষ থেকে মানবতার এই গর্বিত নেতার হাতে তুলে দেওয়া হলো *”আন্তর্জাতিক সম্মাননা স্মারক – ২০২৬”*।
এই সম্মাননা শুধু একজন ব্যক্তির নয়, এটি বিশ্বের সকল মানবতাবাদী কর্মীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন আয়োজকরা।
আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদ অংচিংনু মারমার দীর্ঘায়ু ও তার মানবিক কার্যক্রমের উত্তরোত্তর সফলতা কামনা করে।
মন্তব্য করুন