dailysatkhiradigantadsdtv
৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লিগ্যাল এইড নিয়ে ঠাকুরগাঁওয়ে মানুষের অভিজ্ঞতা শুনল ইউএনডিপি।

বেলাল হোসেন ঠাকুরগাঁও

আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ কী ধরনের সুবিধা পাচ্ছেন, সেবা পেতে কোনো জটিলতা বা হয়রানির শিকার হচ্ছেন কি না এবং এ জন্য কোথাও অর্থ ব্যয় করতে হচ্ছে কি না এসব বিষয়ে অংশগ্রহণকারীদের কাছ থেকে অভিজ্ঞতা কথার শোনেন ইউএনডিপির সদস্যরা।

লিগ্যাল এইডে আইনী সহায়তা পাওয়া ও সভায় অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি কথা বলেন ইউএনডিপির সদস্যরা। তাঁরা লিগ্যাল এইডের বর্তমান সেবা সম্পর্কে সাধারণ মানুষের অভিজ্ঞতা জানতে চান। বিশেষ করে আইনি সহায়তার আবেদন থেকে শুরু করে আইনজীবীর সহযোগিতা পাওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের জটিলতা, হয়রানি বা অতিরিক্ত খরচের মুখোমুখি হতে হয় কি না, সে বিষয়ে জানতে চাওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে ডিজিটাল মাধ্যমে লিগ্যাল এইডের আবেদন, তথ্য প্রদান ও প্রয়োজনীয় আইনি সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হলে তা সাধারণ মানুষের জন্য কতটা কার্যকর হবে, সে বিষয়েও মতামত নেওয়া হয়।

আইনি সহায়তা পাওয়া শেফালী বেগমবলেন, লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা পাওয়ায় আমার অনেক উপকার হয়েছে। আমাদের দুই পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। পরে লিগ্যাল এইডের অভিযোগ দিলে তারা আমাদের দুই পক্ষকে ডেকে আপোষ-মিমাংসা করে দেন এবং আমার ভাগের ৩৫ শতক জমি আমাকে বুঝিয়ে দেয়। আগে মনে হতো আইনের সহায়তা নিতে অনেক টাকা-পয়সা লাগবে এবং নানা ধরনের ঝামেলায় পড়তে হবে। কিন্তু লিগ্যাল এইড থেকে সহযোগিতা পাওয়ার পর সেই ধারণা বদলেছে।

মেরিনা আক্তার বলেন, আমাদের স্বামীর স্ত্রীর বিচ্ছেদ হয়েছে অনেক আগেই। শিশু বাচ্চা নিয়ে অনেক কস্টে দিন-যাপন করছিলাম। কোন মতেই ভরণপোষণ দিতে রাজি হচ্ছিল না আমার স্বামী। পরে স্যারের এখানে ( লিগ্যাল এইড) অভিযোগ দিলে এখন আমাকে সন্তান বাবদ ২৫ শতাংশ ভরণপোষণ পাচ্ছি।

রমজান আলী, ইসলাম, হুমায়ুন রেজা ও বিপ্লব বলেন, আমাদের মতো ঠাকুরগাঁও লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা পাওয়ায় সাধারণ মানুষ অনেক উপকৃত হচ্ছেন। আমরাও সঠিক বিচার পেয়েছি। তবে সেবাটি আরও সহজ, দ্রুত করা প্রয়োজন। বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষকে আইনি সহায়তার জন্য বারবার জেলা শহরে আসতে হয়। ডিজিটাল পদ্ধতি চালু হলে ঘরে বসেই প্রাথমিকভাবে আবেদন করা, প্রয়োজনীয় তথ্য জানা এবং সেবার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেওয়া সম্ভব হবে। এতে মানুষের সময়, অর্থ ও ভোগান্তি তিনটিই কমবে।

ইউএনডিপির সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ ও সাথী আক্তার বলেন, সাধারণ মানুষের জন্য ঠাকুরগাঁও লিগ্যাল এইড সেবা কতটা সহজ ও কার্যকর হয়েছে, তা জানতে অর্ধশত সেবা পাওয়া ব্যক্তির সঙ্গে সরাসরি কথা বলা হচ্ছে। সেবা নিতে গিয়ে মানুষ কোনো ধরনের জটিলতা, হয়রানি বা আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছেন কি না এসব বিষয়ে তাঁদের অভিজ্ঞতা ও মতামত নেওয়া হচ্ছে।

তাঁরা আরও বলেন, মানুষের বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়েই ভবিষ্যতের ডিজিটাল লিগ্যাল এইড সেবা পরিকল্পনা করা হবে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষ যাতে সহজে আইনি সহায়তার জন্য আবেদন করতে পারেন এবং প্রয়োজনীয় তথ্য ও সেবা দ্রুত পেতে পারেন, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ডিজিটাল পদ্ধতি চালু হলে মানুষের সময় ও খরচ কমার পাশাপাশি লিগ্যাল এইড সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়ানো সম্ভব হবে।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) মজনু মিয়া বলেন, লিগ্যাল এইডের মূল উদ্দেশ্য হলো অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের কাছে আইনি সহায়তা পৌঁছে দেওয়া। অর্থের অভাবে যেন কোনো মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সেটিই লিগ্যাল এইডের অন্যতম লক্ষ্য। লিগ্যাল এইডের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটাল পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আজকের আলোচনায় সাধারণ মানুষ তাঁদের অভিজ্ঞতা ও মতামত জানিয়েছেন। এসব মতামত ভবিষ্যতে সেবার মান আরও উন্নত করতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, বর্তমানে সরাসরি লিগ্যাল এইড অফিসে এসেও মানুষ সহজেই সেবা পাচ্ছেন। তবে ভবিষ্যতে ডিজিটাল ব্যবস্থা চালু হলে দূরবর্তী এলাকার মানুষ ঘরে বসে প্রাথমিকভাবে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাওয়ার সুযোগ পাবেন। এতে সেবার পরিধি আরও বাড়ানো সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ফরিদপুরে ১৬০ গ্রাম গাঁজাসহ দুই নারী ও চুরি মামলায় ১ জন গ্রেপ্তার 

খুলনায় ম্যানহোল ও পাইপলাইনে এডিসের লার্ভা পর্যবেক্ষণ: কেসিসি প্রশাসক ও ওয়াসা চেয়ারম্যানের যৌথ পরিদর্শন

তালায় ২০০ বছরের পুরাতন সড়কের নকশা পরিবর্তন ) এলাকাবাসীর ক্ষোভ

দিঘলিয়ায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি, ৩ মাসে হাসপাতালে ভর্তি ১৫০ রোগী

ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক 

লিগ্যাল এইড নিয়ে ঠাকুরগাঁওয়ে মানুষের অভিজ্ঞতা শুনল ইউএনডিপি।

আশাশুনি থানা থেকে বাড়ি ফেরার পথে জামায়াত নেতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ

গ্রাম আদালতের সুফল অর্জন করেছে মাদারীপুরের তৃণমূলের জনগণ 

কেশবপুরে দুই মাছ থেকে লক্ষাধিক পোনা, সফল তরুণ উদ্যোক্তা আব্দুল্লাহ

১০

শ‌্যামনগ‌রের ঈশ্বরীপুরে কৃষক মাঠ দিবস উদযাপন  

১১

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

১২

কয়রায় অনলাইন জুয়ায় আটক শ্যামনগরের ছাত্রদল নেতার সিন্ডিকেট মারধর, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র রাখাসহ চাঞ্চল্যকর অভিযোগ

১৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জ্যেষ্ঠ সাংবাদিক খাইরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি

১৪

শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী আদেশাবলী নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৫

শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৬

বেতাগীতে জিপিএ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা

১৭

কালীগঞ্জে শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ মার্কশীট হারিয়ে থানায় জিডি, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

১৮

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এলজিইডির সার্ভেয়ার রাজু আহমেদ গুরুতর আহত

১৯

নওয়াপাড়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

২০