dailysatkhiradigantadsdtv
৪ অক্টোবর ২০২৬, ২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আ’লীগ নেতার নেতৃত্বে জুলাই যোদ্ধাসহ বিএনপি নেতাকর্মীদের উপর হামলা

মোঃ আছাদুজ্জামান লিটন  বিশেষ প্রতিনিধিঃ

 

সাতক্ষীরার শ্যামনগরে জুলাই যোদ্ধা রুবেল হোসেনসহ বিএনপি নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। শনিবার বিকাল তিনটার দিকে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোদাড়া গ্রামে ঘটনাটি ঘটে। মাদকদ্রব্য বিক্রির বিরোধিতা করায় কাশিমাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ, শ্রমিকলীগ নেতা উজ্জল এবং তাতী লীগ নেতা শিহাবের নেতৃত্বে উক্ত হামলার ঘটনা ঘটে বলে দাবি ভুক্তভোগীদের। হামলার ঘটনায় পাঁচ জন আহত হলেও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি আজিম গাজী (৩৫) ও সনদপ্রাপ্ত জুলাই যোদ্ধা রুবেল হোসেনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন আজিম গাজি জানান সুমন ও শিহাব এলাকায় ইয়াবা বিক্রির সাথে জড়িত। একদিন আগে স্থানীয়রা সিহাব ও সুমনের মাদক বিক্রির ব্যাপারে তাদের কাছে অভিযোগ জানায়। এমনকি মাদক বিক্রির রুট হিসাবে ব্যবহৃত পার্শ্ববর্তী আটুলিয়া ইউনিয়ন ইউনিয়নের সাথে (ঝুরঝুরিয়া খালের উপর) সংযুক্ত কাঠের সাঁকো খুলে ফেলার হুমকি দেয়। বাধ্য হয়ে শনিবার সকালে শিহাব ও সুমনকে ডেকে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য আল্টিমেটাম দেওয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদসহ শিহাব ও সুমনের নেতৃত্বে তাদের উপরে হামলা হয়। স্থানীয় বিএনপির একটি গ্রুপ আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদকে ছেলটার দিচ্ছে বলেওতিনি অভিযোগ করেন। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম জানান লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর যুগ চাউলখোলার মানুষ

১

অভিভাবকহীন শ্যামনগর হাসপাতাল: টেন্ডার সিন্ডিকেটের কাছে জিম্মি পথ্য, প্লেটে মিলছে শুধু আলু-ভাত

২

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি করে পুলিশকে অবরুদ্ধ, ওসির হস্তক্ষেপে মুক্ত—আটক ৩

৩

কলারোয়া উপজেলার ১১ নম্বর দিয়াড়া ইউনিয়নের ছলিমপুর গ্রামে ইয়াং জেনারেশনকে নিয়ে ১১ বিশিষ্ট কমিটি গঠন করেন

৪

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকার প্রচারে শিক্ষক ও ধর্মীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান কেসিসি প্রশাসকের

৫

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা মাহমুদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

৬

তালায় হিন্দু ধর্ম থেকে খৃষ্টান ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ,ক্ষোভে ফুসছে গ্রামবাসী

৭

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

৮

ডুমুরিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ  মাদক কারবারি আটক

৯

ডুমুরিয়ার খর্ণিয়া হাইওয়ে থানায় পুলিশের  ওপেন হাউস ডে অনুষ্ঠিত

১০

রাজশাহীর জেলা প্রশাসক মহোদয়ের হাতে পঞ্চম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর

১১

আ’লীগ নেতার নেতৃত্বে জুলাই যোদ্ধাসহ বিএনপি নেতাকর্মীদের উপর হামলা

১২

সংঘবদ্ধ বিয়ের ফাঁদ আশুলিয়ায়: চার মাসেই প্রবাসীর সর্বস্ব লুট

১৩

মোহনপুর ইউনিয়নে ভোটের মাঠে আলোচনার শীর্ষে সাবেক চেয়ারম্যান মোস্তফা হোসেন

১৪

বাঁকড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪

১৫

সবুজ বনায়নের পাশাপাশি নির্বাচনী মাঠেও  সরব বিএনপি নেতা এম এ হাসান

১৬

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

১৭

পাইকগাছায় এডিপির বরাদ্দপ্রাপ্ত  প্রতিষ্ঠানের মাঝে চিঠি বিতরণ

১৮

খালিশপুরে পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

১৯

আশাশুনি থানার ওসি জাহাঙ্গীর আরিফ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

২০