শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি :
সবুজ বনায়নের উদ্যোগের পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় সক্রিয় হয়েছেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান। কয়রা কাশিরহাট সড়কসহ কয়রা সদর ইউনিয়নের বিভিন্ন সড়কের দুই পাশে প্রায় ১ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেছেন তিনি। রোপণ করা চারাগুলোর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য একজন কর্মীকে দায়িত্বও দিয়েছেন। স্থানীয়ভাবে সবুজায়ন বাড়ানোর উদ্যোগের পাশাপাশি দলীয় কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন এম এ হাসান। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় সমর্থন পেতে তিনি মাঠে কাজ করছেন। এ জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বাড়ানোর পাশাপাশি নিজের প্রার্থিতার পক্ষে প্রচার-প্রচারণাও চালাচ্ছেন। ইতোমধ্যে কয়রা সদরের বিভিন্ন এলাকায় তাঁর পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে ব্যানার ও সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। নির্বাচনী মাঠে নিজের অবস্থান জানান দিতে তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। এম এ হাসানের রাজনৈতিক জীবনের শুরু ছাত্র রাজনীতির মাধ্যমে। তিনি কয়রা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।কয়রা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি খুলনা জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। কয়রা সদর ইউনিয়নে এম এ হাসানের পাশাপাশি বিএনপির দলিয় সমার্থন আদায়ে মাঠে কাজ করে যাচ্ছেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল।দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি তিনিও নিজের প্রার্থিতার পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।ইতোমধ্যে বিভিন্ন এলাকায় তাঁর পক্ষ থেকে লিফলেট বিতরণ, ব্যানার ও সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।অন্যদিকে বাংলাদেশ জামায়েত ইসলামীর পক্ষ থেকে আজ শুক্রবার (২ অক্টোবর) কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলমকে প্রার্থী ঘোষনা করা হয়েছে।আজ প্রার্থী ঘোষনা হলেও তিনি অনেক আগে থেকেই নিজের পক্ষে প্রচারণা শুরু করেন।এবং বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, ব্যানার ও সাইনবোর্ড স্থাপন করেছেন। বৃক্ষরোপণ প্রসঙ্গে এম এ হাসান বলেন, সড়কের দুই পাশে গাছ থাকলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পথচারী ও স্থানীয় মানুষের জন্যও উপকার হয়। রোপণ করা চারাগুলো যাতে নষ্ট না হয়, সে জন্য নিয়মিত পরিচর্যার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তিনি নিজের অবস্থান তুলে ধরছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মকাণ্ড পরিচালনা করবেন বলেও জানান তিনি।
মন্তব্য করুন