dailysatkhiradigantadsdtv
৩ অক্টোবর ২০২৬, ২:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিবাহের ফাঁদে ফেলে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট: আশুলিয়ায় প্রবাসীর ৩ লক্ষাধিক টাকা ও গয়না নিয়ে উধাও নতুন স্ত্রী

মোস্তাবিন সিয়াম  বিশেষ প্রতিনিধি,

 

ঢাকার আশুলিয়ায় প্রতারণামূলক বিবাহের মাধ্যমে এক পরিবারকে নিঃস্ব করার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, মির্জাপুরের বাসিন্দা মো. সাইদুর রহমানের (৩৭) প্রথম স্ত্রী মারা যাওয়ার পর গত চার মাস আগে ইসলামী শরীয়ত মোতাবেক প্রলোভনে পড়ে মিনারা বেগম (৩৫) নামে এক নারীকে দ্বিতীয় বিবাহ করেন।

 

 

সাইদুর রহমানের পরিবারের দাবি, বিয়ের পর কিছুদিন ভালো ব্যবহার করলেও পরবর্তীতে নতুন স্ত্রী মিনারা বেগম বিভিন্ন পারিবারিক উশৃঙ্খলতা ও কলহ সৃষ্টি করতে থাকেন। গত ২৬ মে সকাল ও বিকেলে কৌশলে সাইদুর রহমানের জমানো নগদ ৩ লাখ টাকা, প্রায় ৩ ভরি ওজনের স্বর্ণালংকার (যার আনুমানিক মূল্য ৬ লক্ষ ৯২ হাজার টাকা) এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উধাও হয়ে যান তিনি। এই ঘটনায় মিনারা বেগমসহ তার সহযোগী মোঃ মোশারফ হোসেন মন্জু (৫৫) ও মোতালেব মিয়ার (৩৩) বিরুদ্ধে হানিট্যাপ চক্র পরিচালনা ও প্রতারণার অভিযোগ এনে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

 

সাইদুর রহমানের ছেলে সাইমুন রহমান ও মেয়ে তানিসা রহমান মনি জানান, সৎ মা হিসেবে মিনারা তাদের ঘরে আসার পর অত্যন্ত সুকৌশলে পরিবারের বিশ্বাস অর্জন করেন। এরপর সুযোগ বুঝে ঘরের গয়নাগাটি ও ক্যাশ টাকা নিয়ে চম্পট দেন।

 

 

এ বিষয়ে প্রতিবেশীরাও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিয়ের পর তারা সাইদুর রহমানকে নতুন স্ত্রীর জন্য বেশ কিছু স্বর্ণালংকার কিনে দিতে দেখেছেন। ঘটনার পর থেকে মিনারার ব্যবহৃত মুঠোফোন বন্ধ রয়েছে। আশুলিয়া থানা পুলিশ অভিযোগটি পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাবী ছাত্র আবু রায়হানের ১১তম জন্মদিন উদযাপিত সুস্বাস্থ্য ও সাফল্য কামনায় বিশিষ্টজনেরা

১

মাত্র ১০০ টাকায় চিকিৎসা সেবা পাইকগাছায় মানবতার অনন্য দৃষ্টান্ত ডা. মাসুদ রানা

২

বিবাহের ফাঁদে ফেলে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট: আশুলিয়ায় প্রবাসীর ৩ লক্ষাধিক টাকা ও গয়না নিয়ে উধাও নতুন স্ত্রী

৩

যার হক তাকে দিতে হবে। সবার হক দেখার দ্বায়ীত্ব আমার-অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ

৪

ঝিকরগাছারহাজিরবাগে সোনাকুড় স্পোটিং ক্লাবের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচের খেলা অনুষ্ঠিত, গাজীপাড়া মাহমুদ পাড়া একাদশকে ১-০ গোলে হারিয়ে দক্ষিণ-পশ্চিম পাড়া ফুটবল একাদশের জয়

৫

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৬

আশাশুনিতে বজ্রাঘাতে কাঠমিস্ত্রী নিহত

৭

ডুমুরিয়ায় আওয়ামী লীগ নেতা সরদার আবু সালেহ গ্রেপ্তার

৮

গোদাগাড়ী মাটিকাটা ইউনিয়নে ফেস্টুন-ব্যানার ছেঁড়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

৯

ঐতিহ্যের ধারাবাহিকতায় উত্তর আবাদ চণ্ডীপুর প্রাথমিকে সভাপতির দায়িত্ব নিলেন জাবিদ হাচান

১০

দৌড়ে মোবাইল ছিনতাইকারী ধরলেন আনসার সদস্য!

১১

মিথ্যা মামলায় ফাঁসানো ও পুলিশি হয়রানির অভিযোগ

১২

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

১৩

ঠাকুরগাঁও সহ ৫৬ জেলার ৭৭টি উপজেলায় একযোগে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৪

নদীর লবণ পানি ওঠানামায় ক্ষতির অভিযোগ, অবৈধ পাইপ অপসারণের দাবি এলাকাবাসীর

১৫

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া, নতুন করে আশার আলো দেখছেন উপকূলবাসী

১৬

রাজশাহীতে দেশি বিদেশি সাইটের অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার

১৭

সলুয়া ল্যান্ডফিলে বর্জ্য রিসাইক্লিং প্লান্টের পরীক্ষামূলক কার্যক্রম পরিদর্শন করেন কেসিসি প্রশাসক

১৮

তালার জালালপুরে জেলে সমাবেশ অনুষ্ঠিত

১৯

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

২০