এস,এম মোস্তাফিজুর রহমাম, আশাশুনি উপজেলা প্রতিনিধি
আশাশুনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ২০২৬-২৭ অর্থ সালে নির্বাচনী এলাকার জন্য এমপি মহোদয়ের অনুকূলে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বরাদ্দ করা হয়। বরাদ্দকৃত ফুটবল,ভলিবল,ভলিবল নেট,ব্যাডমিন্টন,
র্যাকেট,সাটল কক,ব্যাডমিন্টন নেট,দাবা সেট ও হ্যান্ডবল আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়,দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়,ফ্রেন্ডস স্পোটিং ক্লাব, অফিসার্স ক্লাব,সোদকনা সবুজ সংঘ,শ্রীকলস স্পোর্টিং ক্লাব,দুর্গাপুর সূর্য তরুণ ক্লাব,বাঁকড়া ইউনাইটেড ক্লাবসহ ৯০ টি ক্লাব ও প্রতিষ্ঠানে বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন,জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। এসময় জামায়াতে ইসলামী জেলা কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ আঃ সবুর,উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী নূরুল আবছার মোর্তজা,অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, জজ কোর্টের এপিপি বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রার্থী এড.শহিদুল ইসলাম,কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু প্রমুখ।
মন্তব্য করুন