আবুজার গাজী, স্টাফ রিপোর্টার
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা, আটক স্বামী

আবুজার গাজী, স্টাফ রিপোর্টার

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত গৃহবধূ মোছা. মিতু খাতুনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার ১ নম্বর ভূরুলিয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত স্বামী লিটনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আহত মিতু খাতুন সিরাজপুর গ্রামের মো. মিয়ারাজ হোসেন গাজীর মেয়ে। তার একটি ছোট সন্তান রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে আজ স্বামী লিটন তার স্ত্রী মিতুর ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। একই সাথে পালিয়ে যাওয়ার সময় স্বামী লিটনকে ধরে ফেলে পুলিশে দেয় জনতা।

এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত লিটনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন ও সহিংসতার একাধিক ঘটনা রয়েছে। এর আগেও পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠালেও, পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে সে আবারও একই ধরনের সহিংসতায় জড়িয়ে পড়ে। বারবার একই অপরাধ করে পার পেয়ে যাওয়ায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বর্তমানে গুরুতর আহত গৃহবধূ মিতু খাতুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য সর্বসাধারণের কাছে দোয়া চাওয়া হয়েছে।

এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ জানায়, অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা, আটক স্বামী

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি অসকস বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত 

পাটকেলঘাটায় চেয়ারম্যানের প্রচেষ্টায় চোর  আটক, চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

কালিয়াকৈরে বনভূমি দখলসহ নানা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী

ফরিদপুর থানা পুলিশের অভিযানে সিআর মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার

কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর  হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

হাবিবুল ইসলাম হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক

কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক কর্মী সম্মেলন

রাণীশংকৈলে ছাগল-মুরগি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ

১০

জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের ভগ্নিপতি আফজাল করিমের জানাজা অনুষ্ঠিত উপস্থিতি ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সংসদ সদস্য সাতক্ষীরা ১ তালা-কলারোয়া

১১

বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন চেয়ারম্যান মানজারুল ইসলাম মান্না

১২

চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয়

১৩

ঈশ্বরদীতে মাঠে কাজের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১

১৪

শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

ভূল্লীতে জমি দখল ও ধান-গাছ কাটার অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

১৭

মোবাইলে জুয়া খেলার পর হঠাৎ পড়ে মৃত্যু, শ্যামনগরে ৪০ বছরের যুবকের প্রাণ গেল

১৮

শ্যামনগরে এসএমসি সভাপতি নির্বাচিত সাংবাদিক মোস্তফা কামাল

১৯

শ্যামনগরে ১৪৩ নং মধ্যম রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউ,পি সদস্যা আসমা সভাপতি হিসাবে নির্বাচিত

২০