dailysatkhiradigantadsdtv
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

মোঃ আছাদুজ্জামান লিটন বিশেষ প্রতিনিধিঃ

 

জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীর জন্য ক্রমশ জটিল ও আন্তঃসম্পর্কিত ঝুঁকি তৈরি করছে। ঘূর্ণিঝড়, বন্যা, জলাবদ্ধতা, লবণাক্ততার অনুপ্রবেশ, নদী ও উপকূল ভাঙন, তাপপ্রবাহ, পানির সংকট, বাস্তুতন্ত্রের অবক্ষয় এবং কৃষি ও মৎস্য খাতের পরিবর্তন—এসব ঝুঁকি জীবিকা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, পানি সম্পদ, অবকাঠামো এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর সরাসরি প্রভাব ফেলছে। এসব আন্তঃসম্পর্কিত ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও স্থানীয় অংশীজনদের সম্মিলিত জ্ঞান ও অভিজ্ঞতার প্রয়োজনীয়তা থেকেই শ্যামনগরে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী কর্মশালা।

 

এই প্রেক্ষাপটে বেসরকারি সংস্থা লিডার্স (LEDARS)-এর বাস্তবায়নাধীন PROAACT প্রকল্পের উদ্যোগে “জলবায়ু, পরিবেশগত ও সামাজিক বাস্তুতান্ত্রিক ঝুঁকি মূল্যায়ন” শীর্ষক দিনব্যাপী কর্মশালাটি ১৬ই সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টায় শ্যামনগর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে শুরু হয়। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহের সমন্বয়ে আয়োজিত এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বর্তমান ও উদীয়মান জলবায়ু ঝুঁকি, তার আন্তঃসম্পর্ক, ঝুঁকিপূর্ণ খাত ও জনগোষ্ঠী এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা সম্পর্কে অংশীজনদের মধ্যে অভিন্ন ধারণা তৈরি করা, যা ভবিষ্যতে অগ্রিম প্রস্তুতিমূলক কার্যক্রম ও স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে।

 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। সভায় সভাপতিত্ব করেন লিডার্সের সভাপতি জনাব মাস্টার নজরুল ইসলাম। এছাড়া কর্মশালায় সংশ্লিষ্ট সরকারি অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

 

অংশগ্রহণমূলক ও সিস্টেম-ভিত্তিক পদ্ধতি অনুসরণ করে পরিচালিত এই কর্মশালায় প্রধান ঝুঁকিসমূহ চিহ্নিতকরণ, জলবায়ু হুমকি-বাস্তুতন্ত্র-জীবিকা-খাদ্য নিরাপত্তা-স্বাস্থ্য-পানি-অবকাঠামো ও সামাজিক ব্যবস্থার মধ্যকার আন্তঃসম্পর্ক অনুসন্ধান, দুর্বলতার মূল কারণ শনাক্তকরণ এবং ঝুঁকিপূর্ণ খাত ও জনগোষ্ঠী চিহ্নিতকরণের কাজ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এসব ঝুঁকি কীভাবে রূপ নিতে পারে তা নিয়েও আলোচনা হয়।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা উপজেলার জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি প্রোফাইল সম্পর্কে বিভিন্ন ধারণা, অগ্রাধিকারভিত্তিক ঝুঁকির তালিকা এবং একটি প্রাথমিক ঝুঁকি আন্তঃসম্পর্ক মানচিত্র প্রণয়নে সক্ষম হন, যা ভবিষ্যৎ স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা মন্তব্য করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আটক

সাতক্ষীরা ডিসি অফিসের বারান্দা থেকে বাইক চুরি, থানায় অভিযোগ

কপিলমুনি সিটি প্রেসক্লাবের  উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত  সম্মেলন অনুষ্ঠিত

‎শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ ‎

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শ্যামনগরে আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

বেতাগীতে ভুয়া কাজী পরিচয়ে বিয়ে পড়ানোর অভিযোগ

তালায় ভেজাল সার-কীটনাশকের মজুত, ব্যবসায়ীর কারাদণ্ড র‌্যাবের অভিযানে বাড়ি থেকে প্রায় ৫ লাখ টাকার পণ্য জব্দ

১০

নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ, পরিবারের দাবি হত্যা

১১

কালিগঞ্জে মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ‘ছোট বাবু’ স্থায়ী বহিষ্কার

১২

কেশবপুরে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ

১৩

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে আইনমন্ত্রী

১৪

তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা,অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

১৫

পাটকেলঘাটায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার

১৬

ফরিদপুর থানা পুলিশের অভিযানে ২৪ ঘন্টার মধ্যে শিশু হত্যার মূল আসামী গ্রেফতার এবং ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোভ্যান উদ্ধার

১৭

শ্যামনগরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সংলাপ অনুষ্ঠিত 

১৮

আশাশুনির প্রতাপনগরে আম্ফানে ধ্বংস গড়াইমহল খাল হয়ে পুরাতন লঞ্চঘাট ও নাকনা সড়ক ৭ বছরেও নির্মান হয়নি

১৯

মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক কার্যক্রমে প্রশাসনের সহযোগিতা চাইল কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি।

২০