dailysatkhiradigantadsdtv
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ, পরিবারের দাবি হত্যা

পাবনা প্রতিনিধি:

‎পাবনা সদর উপজেলায় নিখোঁজের সাতদিন পর মোছা. কামরুন্নাহার কলি (১০) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার লাশটি বস্তার ভিতরে টুকরো টুকরো অবস্থায় ছিল।

 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পরিবারের দাবি, শিশু কলিকে হত্যার পর কয়েক টুকরো করে বস্তায় ভরে ডোবায় ফেলে রেখেছিল দূর্বৃত্তরা।

 

‎নিহত কামরুন্নাহার কলি পাবনা সদর উপজেলার দোগাছী কুলোনিয়া গ্রামের কামাল প্রামাণিকের মেয়ে। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দাসহ আশপাশের এলাকার অসংখ্য মানুষ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

‎পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাবার সঙ্গে স্থানীয় শ্রীপুর বাজারে যায় কলি। বাজার শেষে বাবার সঙ্গে বাড়িতে ফিরে বাজারের ব্যাগ মায়ের হাতে দিয়ে বাড়ির পাশে চলে যায় সে। সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

 

‎একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে শিশুটির পরিহিত স্যান্ডেল পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। এরপর আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে শিশুটির বাবা পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

 

‎নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে শিশুটির সন্ধান চেয়ে প্রচার চালানো হয়। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পাবনা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন নিহতের স্বজন ও সহপাঠীরা।

 

‎এর একদিন পর বুধবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় বস্তাবন্দি অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি শিশু কলির বলে সনাক্ত করেন তার স্বজনরা। স্থানীয়দের ধারণা তাকে হত্যা করে টুকরো টুকরো করে বন্তায় বন্দি করে এই ডোবায় ফেলে রাখা হয়।

 

‎পরিবারের সদস্যদের অভিযোগ, কলি নিখোঁজ হওয়ার পর তারা পুলিশকে বেশ কিছু তথ্য ও সম্ভাব্য ক্লু দিয়েছিলেন। তবে সেগুলো নিয়ে যথাযথভাবে তদন্ত করা হয়নি। তাদের ধারণা, স্থানীয় কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। তবে কামাল প্রামাণিকের সঙ্গে এলাকার কারও কোনো পূর্ববিরোধ ছিল না বলেও জানান পরিবারের সদস্যরা।

 

‎শিশুটির বাবা কামাল প্রামাণিক বলেন, বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটের দিকে আমার মেয়ে নিখোঁজ হয়। এরপর থেকেই আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি। কিন্তু আমার মেয়েকে কারা হত্যা করেছে, কারা আমাদের এত বড় সর্বনাশ করল-তা জানতে চাই। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, এমনকি ফাঁসি দিতে হবে বলে দাবি করেন তিনি।

 

‎এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত-এসব বিষয় তদন্ত করছে পুলিশ। আশা করছি খুব শিগগির হত্যার রহস্য ও কারা জড়িত তা উদঘাটন করা সম্ভব হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আটক

সাতক্ষীরা ডিসি অফিসের বারান্দা থেকে বাইক চুরি, থানায় অভিযোগ

কপিলমুনি সিটি প্রেসক্লাবের  উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত  সম্মেলন অনুষ্ঠিত

‎শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ ‎

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শ্যামনগরে আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

বেতাগীতে ভুয়া কাজী পরিচয়ে বিয়ে পড়ানোর অভিযোগ

তালায় ভেজাল সার-কীটনাশকের মজুত, ব্যবসায়ীর কারাদণ্ড র‌্যাবের অভিযানে বাড়ি থেকে প্রায় ৫ লাখ টাকার পণ্য জব্দ

১০

নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ, পরিবারের দাবি হত্যা

১১

কালিগঞ্জে মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ‘ছোট বাবু’ স্থায়ী বহিষ্কার

১২

কেশবপুরে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ

১৩

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে আইনমন্ত্রী

১৪

তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা,অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

১৫

পাটকেলঘাটায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার

১৬

ফরিদপুর থানা পুলিশের অভিযানে ২৪ ঘন্টার মধ্যে শিশু হত্যার মূল আসামী গ্রেফতার এবং ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোভ্যান উদ্ধার

১৭

শ্যামনগরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সংলাপ অনুষ্ঠিত 

১৮

আশাশুনির প্রতাপনগরে আম্ফানে ধ্বংস গড়াইমহল খাল হয়ে পুরাতন লঞ্চঘাট ও নাকনা সড়ক ৭ বছরেও নির্মান হয়নি

১৯

মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক কার্যক্রমে প্রশাসনের সহযোগিতা চাইল কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি।

২০