dailysatkhiradigantadsdtv
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুর থানা পুলিশের অভিযানে ২৪ ঘন্টার মধ্যে শিশু হত্যার মূল আসামী গ্রেফতার এবং ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোভ্যান উদ্ধার

ছাবেদুল সরকার, পাবনা

 

পাবনা জেলার ফরিদপুর থানার মামলা নং-০৮, তারিখ-১৩/০৯/২০২৬ ইং; ধারা-৩৯৪/৩০২/২০১/৩৪ পেনাল কোড।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ

মামলার বাদীর মেজো ছেলে ডিসিষ্ট মোঃ সাকিব আল হাসান (১৩), পিতা- মোঃ হারিজ উদ্দীন (৩৬), সাং-রতনপুর, থানা- ফরিদপুর, জেলা- পাবনা ইং ১৩/০৯/২০২৬ তারিখ সকাল অনুমান ০৬.০০ ঘটিকায় প্রতিদিনের ন্যায় বাদীর অটোভ্যানগাড়ী (যাহার বডি হলুদ রংয়ের উপর সবুজ রংয়ের প্রিন্ট করা, পেছনে ভাই ভাই লেখা রয়েছে, যার মূল্য অনুমান ৫০,০০০/-টাকা) নিয়ে ডেমরা বাজারের উদ্দেশ্যে রওনা করে। পরবর্তীতে বাদী দুপুর অনুমান ০২:৩০ ঘটিকায় তাহার স্ত্রীর নিকট জানতে পারেন যে, তাহার ছেলে মোঃ সাকিব আল হাসান এখনো বাড়িতে আসে নাই। পরবর্তীতে বিকাল ০৪:০০ ঘটিকায় ডেমরা বাজারে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকাল অনুমান ০৫:১০ ঘটিকার বাদীর সংবাদ পান যে, ফরিদপুর থানাধীন ডেমরা ইউনিয়নের মাজাট গ্রামস্থ মাজাট সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাজাট কবরস্থানের মাঝামাঝি জনৈক জব্বার মোল্লার জমি সংলগ্ন বড়াল নদীর কিনারায় একটি ছেলে শিশুর লাশ পানিতে ভেসে আছে। পরবর্তীতে তিনি ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করেন । ডিসিষ্টের পিতা মোঃ হারিজ উদ্দীন (৩৬), পিতা- মোঃ আজিম গালী, সাং-রতনপুর, থানা- ফরিদপুর, জেলা- পাবনা বাদী হয়ে ফরিদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করিলে সংক্রান্তে সূত্রোক্ত মামলাটি রুজু হয়।

অভিযান কার্যক্রমঃ-

মামলাটি এসআই/ মোঃ আরিফুল ইসলাম তদন্ত করেন। মনজুরুল হাসান মাসুদ, অফিসার ইনচার্জ, ফরিদপুর থানা, পাবনার নেতৃত্বে মামলার মূল রহস্য উদঘাটন পূর্বক হত্যাকান্ডের ঘটনায় জড়িত মূল আসামীকে সনাক্তকরন এবং গ্রেফতারের লক্ষ্যে মামলার তদন্তকারী কর্মকর্তাসহ ফরিদপুর থানা পুলিশের একটি চৌকশ টীম ঘটনাস্থল এলাকার আশপাশের একাধিক সিসি ফুটেজ পর্যালোচনা করেন এবং সোর্স নিয়োগের মাধ্যমে তথ্য উপাত্ত সংগ্রহ করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় এবং বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীকে সনাক্ত করা হয় এবং পরবর্তীতে অফিসার ইনচার্জ মহদয়ের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত), মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/মোঃ আরিফুল ইসলামসহ , এসআই(নিঃ)/জাহিদুর রহমান বাদল, এসআই(নিঃ)/মোঃ ওয়াজেদ আলী, এসআই(নিঃ)/নূর মোহাম্মদ সরকার ফরিদপুর থানা পুলিশের একটি চৌকশ টীম তথ্যপ্রযুক্তির সহায়তায় ইং ১৪/০৯/২০২৬ তারিখ দুপুর অনুমান ১৪.৩০ ঘটিকায় ফরিদপুর থানাধীন দিঘুলিয়া বাজার হইতে হত্যাকারী মোঃ শাহিন আলম ইমন (২৮) কে গ্রেফতার করেন। পরবর্তীতে হত্যাকারীর দেয়া জবানবন্দী ও তথ্য মোতাবেক ফরিদপুর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বাধীন টীম ফরিদপুর থানাধীন ধানুয়াঘাটা বাজার এলাকায় আসামী মোঃ মুক্তার হোসেন (৪৫) এর ভাঙ্গাড়ীর দোকান হইতে ছিনতাইকৃত অটো ভ্যানটি উদ্ধার পূর্বক মোঃ মুক্তার হোসেনকে থানায় নিয়ে আসলে বাদী উদ্ধারকৃত উক্ত অটোগাড়ীটি তার নিজের গাড়ি মর্মে সনাক্ত করেন। আসামীদের ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দী রেকর্ডের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ

১) হত্যাকারী*

মোঃ শাহিন আলম ইমন (২৮), পিতা-মৃত আবুল প্রামানিক, পালক পিতা-শাহআলম, সাং-কালিয়াকৈর (আকন্দপাড়া), থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ বর্তমান ঠিকানা-শ্বশুর মোঃ মোস্তফা, সাং-দিঘুলিয়া মধ্যপাড়া (বাবলুর ভিটা), থানা-ফরিদপুর, জেলা-পাবনা।

২) ছিনতাইকৃত ভ্যান ক্রেতা- মোঃ মুক্তার হোসেন (৪৫), পিতা-মৃত রিকাত আলী, সাং-ধানুয়াঘাটা, জেলা-পাবনা ।

উদ্ধারকৃত আলামতঃ-

০১। একটি তিন চাকা বিশিষ্ট অটোভ্যানগাড়ী (যাহার ৪ টি ব্যাটারী, প্রতিটি ১২ ভোল্ট করে, যাহার বডি হলুদ রংয়ের উপর সবুজ রংয়ের প্রিন্ট করা, পেছনে ভাই ভাই লেখা রয়েছে, যার মূল্য অনুমান ৫০,০০০/-টাকা)

০২। হত্যাকান্ডে ব্যাবহৃত প্রায় ২ ফিট সাইজের একটি কাঠের বাটাম।

০৩। ছিনতাই হওয়া অটোভ্যানগাড়ী বিক্রয় লব্ধ নগদ ৯,০০০/- (নয় হাজার) টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ‘ছোট বাবু’ স্থায়ী বহিষ্কার

কেশবপুরে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে আইনমন্ত্রী

তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা,অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

পাটকেলঘাটায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার

ফরিদপুর থানা পুলিশের অভিযানে ২৪ ঘন্টার মধ্যে শিশু হত্যার মূল আসামী গ্রেফতার এবং ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোভ্যান উদ্ধার

শ্যামনগরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সংলাপ অনুষ্ঠিত 

আশাশুনির প্রতাপনগরে আম্ফানে ধ্বংস গড়াইমহল খাল হয়ে পুরাতন লঞ্চঘাট ও নাকনা সড়ক ৭ বছরেও নির্মান হয়নি

মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক কার্যক্রমে প্রশাসনের সহযোগিতা চাইল কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি।

কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রি ও কোটি টাকা আত্মসাৎ অভিযুক্ত দুর্নীতিবাজ ইউপি চেয়ারম্যানের অনিয়মের প্রাথমিক সত্যতা

১০

শৃঙ্খলিত ও পেশাদার পুলিশ বাহিনী গঠনে জোর তাগিদ সাতক্ষীরা পুলিশ সুপারের

১১

শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

আশাশুনিতে টিপা মাছ খেয়ে একই পরিবারে ৫ জন অসুস্থ,ব্যবসায়ীর মৃত্যু

১৩

সাতক্ষীরায় এসআই অনিরুদ্ধ ও এএসআই বদরুজ্জামানের ঘুষ বাণিজ্য, ওয়ারেন্ট বাণিজ্যে জিম্মি উপকূলবাসী সাংবাদিকদের নাশকতার মামলায় ফাঁসানোর হুমকি

১৪

সন্ত্রাস নির্মূলে ক্রসফায়ার নয়, আইনের কঠোর প্রয়োগ হবে খুলনা মতবিনিময় সভায় আইনমন্ত্রী

১৫

কেশবপুর প্রেসক্লাবকে ফ্যাসিবাদমুক্ত করতে ইউএনওর সহযোগিতা চেয়ে সাংবাদিকদের স্মারকলিপি

১৬

আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৭

৮২২ কোটি টাকার প্রকল্প কাদা-পানিতে বিপর্যস্ত সাতক্ষীরা–ভেটখালী মহাসড়ক, ভোগান্তি চরমে

১৮

বীরগঞ্জে অটিস্টিক শিশুদের স্কুলে গেলেন এমপি মনজুরুল ইসলাম

১৯

দিঘলিয়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ১৪ দিনে আক্রান্ত ৬৭

২০