dailysatkhiradigantadsdtv
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাটকেলঘাটায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার

শাহিনুর ইসলাম, তালা উপজেলা প্রতিনিধি

পাটকেলঘাটা থানা এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার মাধ্যমে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন পাটকেলঘাটা থানার ওসি শফিকুল ইসলাম। সময়োপযোগী এই

পদক্ষেপে প্রসংশায় ভাসছেন ওই পুলিশ কর্মকর্তা ও থানা পুলিশ।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলাবার সকাল ৯টার দিকে

পাটকেলঘাটা থানাধীন শাকদাহ ব্রিজ এলাকায় রাস্তার পাশে এক ব্যক্তিকে

দীর্ঘক্ষণ অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে বিন্দুমাত্র

বিলম্ব না করে পাটকেলঘাটা থানার ওসি শফিকুল ইসলাম দ্রুত সঙ্গীয় ফোর্স

নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। লোকটির আশঙ্কাজনক অবস্থা দেখে অ্যাম্বুলেন্সের

জন্য অপেক্ষা না করে তিনি নিজের দায়িত্ববোধ থেকে পুলিশের গাড়িতে করে

তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে নিজে উপস্থিত

থেকে জরুরি চিকিৎসার সব ব্যবস্থা সম্পন্ন করে তাকে হাসপাতালে ভর্তি

নিশ্চিত করেন।

উদ্ধার অভিযানের বিষয়ে পাটকেলঘাটা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর

পাওয়ামাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। লোকটির শারীরিক অবস্থা অত্যন্ত

সংকটজনক হওয়ায় এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসা

হয়। একজন সাধারণ নাগরিকের জীবন রক্ষা করা আমাদের প্রথম ও প্রধান দায়িত্ব।

বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আমাদের মূল লক্ষ্য

তাকে সুস্থ করে তোলা এবং তার স্বজনদের কাছে পৌঁছে দেওয়া।

অজ্ঞাতপরিচয় এই ব্যক্তির চিকিৎসা কিংবা স্বজনদের সন্ধানে কোনো তথ্য

জানা থাকলে সরাসরি সাতক্ষীরা সদর হাসপাতাল অথবা পাটকেলঘাটা থানায়

যোগাযোগ করার জন্য পুলিশের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ‘ছোট বাবু’ স্থায়ী বহিষ্কার

কেশবপুরে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে আইনমন্ত্রী

তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা,অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

পাটকেলঘাটায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার

ফরিদপুর থানা পুলিশের অভিযানে ২৪ ঘন্টার মধ্যে শিশু হত্যার মূল আসামী গ্রেফতার এবং ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোভ্যান উদ্ধার

শ্যামনগরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সংলাপ অনুষ্ঠিত 

আশাশুনির প্রতাপনগরে আম্ফানে ধ্বংস গড়াইমহল খাল হয়ে পুরাতন লঞ্চঘাট ও নাকনা সড়ক ৭ বছরেও নির্মান হয়নি

মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক কার্যক্রমে প্রশাসনের সহযোগিতা চাইল কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি।

কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রি ও কোটি টাকা আত্মসাৎ অভিযুক্ত দুর্নীতিবাজ ইউপি চেয়ারম্যানের অনিয়মের প্রাথমিক সত্যতা

১০

শৃঙ্খলিত ও পেশাদার পুলিশ বাহিনী গঠনে জোর তাগিদ সাতক্ষীরা পুলিশ সুপারের

১১

শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

আশাশুনিতে টিপা মাছ খেয়ে একই পরিবারে ৫ জন অসুস্থ,ব্যবসায়ীর মৃত্যু

১৩

সাতক্ষীরায় এসআই অনিরুদ্ধ ও এএসআই বদরুজ্জামানের ঘুষ বাণিজ্য, ওয়ারেন্ট বাণিজ্যে জিম্মি উপকূলবাসী সাংবাদিকদের নাশকতার মামলায় ফাঁসানোর হুমকি

১৪

সন্ত্রাস নির্মূলে ক্রসফায়ার নয়, আইনের কঠোর প্রয়োগ হবে খুলনা মতবিনিময় সভায় আইনমন্ত্রী

১৫

কেশবপুর প্রেসক্লাবকে ফ্যাসিবাদমুক্ত করতে ইউএনওর সহযোগিতা চেয়ে সাংবাদিকদের স্মারকলিপি

১৬

আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৭

৮২২ কোটি টাকার প্রকল্প কাদা-পানিতে বিপর্যস্ত সাতক্ষীরা–ভেটখালী মহাসড়ক, ভোগান্তি চরমে

১৮

বীরগঞ্জে অটিস্টিক শিশুদের স্কুলে গেলেন এমপি মনজুরুল ইসলাম

১৯

দিঘলিয়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ১৪ দিনে আক্রান্ত ৬৭

২০