dailysatkhiradigantadsdtv
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল মনোনয়নপত্র জমা।

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি

 

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া শূন্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মির্জা ফয়সল আমিন। তিনি রাষ্ট্রপতির ছোট ভাই।

রবিবার ২৭ সেপ্টেম্বর দুপুরে ঠাকুরগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করলেন মির্জা ফয়সল আমিন।

এর আগে তিনি বাবা মায়ের কবর জিয়ারত করেন। পরে জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে যোগদেন।

পরে নেতাকর্মীদের সাথে নিয়ে ঠাকুরগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিল শেষে মির্জা ফয়সল আমিন বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি কাজ করতে চান। নির্বাচনে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, এই উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।

দলীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মির্জা ফয়সল আমিনসহ দলের কয়েকজন নেতা মনোনয়ন সংগ্রহ করেছিলেন।

পরবর্তীতে যাচাই-বাছাই ও দলীয় হাইকমান্ডের সবুজ সংকেতের পর তিনি চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিজয়ী হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ২৯ সেপ্টেম্বর মনোনয়নপ্রপত্র বাছাই, ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার এবং ৮ অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে।

মনোনয়ন দাখিলের সময় মির্জা ফয়সল আমিনের সাথে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপনির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে এখন ব্যাপক চাঞ্চল্য ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

অন্যদিকে, গতকাল এ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনও মনোনয়নপত্র দাখিল করেছেন।

মির্জা ফয়সল আমীন, বিএনপি মনোনীত প্রার্থী, ঠাকুরগাঁও ১ আসন উপনির্বাচন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতার গর্বিত সৈনিক অংচিংনু মারমা পেলেন আন্তর্জাতিক সম্মাননা স্মারক-২০২৬

১

১০১ শয্যায় উন্নীত হচ্ছে আশাশুনি হাসপাতাল  নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন

২

প্রতাপনগরে আট দলীয় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৪ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন 

৩

তালা হাসপাতালে ডেঙ্গু রোগী অর্ধশত ছাড়িয়েছে, সরঞ্জাম সংকটে ভোগান্তি

৪

বদরগঞ্জে অনৈতিক কাণ্ডের জেরে মধ্যযুগীয় বর্বরতা: গাছে বেঁধে নির্যাতন ও লুটপাট, অথচ পুলিশ নীরব

৫

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল মনোনয়নপত্র জমা।

৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

৭

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

৮

গোদাগাড়ী উপজেলার গোপালপুর মোড় হতে পিরিজপুর সড়ক যেন এক মরণফাঁদ, চরম দুর্ভোগে এলাকাবাসী

৯

তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি লাখ টাকার মালামাল লুটের দাবি

১০

শ্যামনগরে অসহায় মানুষের নামে মিথ্যা হয়রানি মুলক মামলা দেওয়ায় এলাকাবাসীর মানববন্ধন

১১

আজ ২৬-শে সেপ্টেম্বর রোজ শনিবার ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল পৌরসভা সিবদিঘী  চৌরাস্তা সংলগ্ন ব্যারিস্টার মোঃ কামরুজ্জামানকে সকল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা

১২

প্রেমতলী ফাঁড়ির আইসির তৎপরতায় তিন ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম ও তৎপরতা নেই বললেই চলে

১৩

বিল ডাকাতিয়াসহ ডুমুরিয়ার জলাবদ্ধতা নিরসনে স্থায়ী  সমাধানে কাজ করছে সরকার: আলী আসগার লবি এমপি

১৪

কলারোয়ায় টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম: ব্যাগের দাম ও খুচরার অজুহাতে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৫

আশাশুনির বড়দলে আকস্মিক ঘূর্ণিঝড়ে ৫ টি কাঁচা ঘর লন্ডভন্ড ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

রাণীশংকৈল নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন সফি ইসলাম

১৭

যশোর বোর্ডের অ্যাডহক কমিটি অনুমোদনের চিঠি: জনমনে হতাশা-বিস্ময়!

১৮

খুলনায় ২৩ নং ওয়ার্ড যুবদলের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল 

১৯

কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ 

২০