বিশেষ প্রতিনিধি মোস্তাবিন সিয়াম :
রাজধানীর অদূরে আশুলিয়ায় আবারও সক্রিয় হয়ে উঠেছে বিবাহকেন্দ্রিক সংঘবদ্ধ প্রতারক চক্র। সম্প্রতি এমনই এক চক্রের শিকার হয়ে নগদ টাকা ও বিপুল পরিমাণ অলংকার হারিয়েছেন সাইদুর রহমান নামের এক ব্যক্তি।
অভিযোগ উঠেছে, চার মাস আগে বিয়ের পর মিনারার আসল রূপ উন্মোচিত হয়। গত ২৬ মে সকালে ও বিকেলে দুই দফায় কৌশলে ঘর খালি করে ৩ লাখ টাকা ও প্রায় সাড়ে ছয় লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে সটকে পড়েন তিনি। এ ঘটনায় মিনারা বেগমসহ তার দুই সহযোগী মোশারফ হোসেন মন্জু ও মোতালেব মিয়াকে আসামি করে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশের ধারণা, এটি কোনো সাধারণ পারিবারিক বিবাদ নয়, বরং একটি সুসংগঠিত হানিট্যাপ চক্রের কাজ হতে পারে। অভিযোগ খতিয়ে দেখে দায়ীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন