dailysatkhiradigantadsdtv
৪ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকার প্রচারে শিক্ষক ও ধর্মীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান কেসিসি প্রশাসকের

শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি:

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে নিয়মিত সম্প্রসারিত টিকাদান (ইপিআই) কর্মসূচিতে এইচপিভি (HPV) ভ্যাকসিন অন্তর্ভুক্ত করার বিষয়ে খুলনায় এক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শিক্ষক, ধর্মীয় নেতা ও সামাজিক মাধ্যম সংশ্লিষ্টদের ব্যাপক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

দাতা সংস্থা ইউনিসেফ-এর সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ধর্মীয় নেতাদের সমন্বয়ে খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে।

সভায় ২০২২ সালের একটি সমীক্ষা তুলে ধরে জানানো হয়, বিশ্বে প্রতিবছর প্রায় ৭ লাখ নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন এবং তাদের অর্ধেকেরও বেশি মৃত্যুবরণ করেন। বিকাশমান ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের নারীদের মধ্যে এ রোগের প্রকোপ বেশি। বাংলাদেশে নারীদের ক্যান্সারজনিত রোগের মধ্যে স্তন ক্যান্সারের পরেই জরায়ুমুখ ক্যান্সারের অবস্থান। ২০১৭ সালে দেশে ৮ হাজারের বেশি নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন, যার মধ্যে ৫ হাজারের বেশি রোগী মারা যান। তবে বিয়ের পূর্বে অর্থাৎ ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের এইচপিভি ভ্যাকসিনের আওতায় আনতে পারলে প্রায় ৯৫ শতাংশ নারীকে জরায়ুমুখ ক্যান্সার থেকে মুক্ত রাখা সম্ভব।

প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক বলেন, “টিকা প্রদানে ধারাবাহিকতার ঘাটতি থাকায় শুধু খুলনায় হামে আক্রান্ত হয়ে প্রায় ২৫ জন শিশু মৃত্যুবরণ করেছে। এ ধরনের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে অভিভাবকদের আরো সচেতন হওয়া প্রয়োজন।” এইচপিভি টিকার প্রয়োজনীয়তা তুলে ধরতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সাথে বিদ্যালয়ে পোস্টার স্থাপন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রচার মাধ্যমে ব্যাপকভাবে সচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশ দেন।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোঃ আশরাফ আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শেখ মোঃ নুরুল ইসলাম, ইমাম পরিষদ-খুলনার সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া ও ইউনিসেফ-খুলনার ইপিআই স্পেশালিস্ট তাপস কুমার বিশ্বাস। সভাটি পরিচালনা করেন কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি

১

একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর যুগ চাউলখোলার মানুষ

২

অভিভাবকহীন শ্যামনগর হাসপাতাল: টেন্ডার সিন্ডিকেটের কাছে জিম্মি পথ্য, প্লেটে মিলছে শুধু আলু-ভাত

৩

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি করে পুলিশকে অবরুদ্ধ, ওসির হস্তক্ষেপে মুক্ত—আটক ৩

৪

কলারোয়া উপজেলার ১১ নম্বর দিয়াড়া ইউনিয়নের ছলিমপুর গ্রামে ইয়াং জেনারেশনকে নিয়ে ১১ বিশিষ্ট কমিটি গঠন করেন

৫

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকার প্রচারে শিক্ষক ও ধর্মীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান কেসিসি প্রশাসকের

৬

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা মাহমুদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

৭

তালায় হিন্দু ধর্ম থেকে খৃষ্টান ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ,ক্ষোভে ফুসছে গ্রামবাসী

৮

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

৯

ডুমুরিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ  মাদক কারবারি আটক

১০

ডুমুরিয়ার খর্ণিয়া হাইওয়ে থানায় পুলিশের  ওপেন হাউস ডে অনুষ্ঠিত

১১

রাজশাহীর জেলা প্রশাসক মহোদয়ের হাতে পঞ্চম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর

১২

আ’লীগ নেতার নেতৃত্বে জুলাই যোদ্ধাসহ বিএনপি নেতাকর্মীদের উপর হামলা

১৩

সংঘবদ্ধ বিয়ের ফাঁদ আশুলিয়ায়: চার মাসেই প্রবাসীর সর্বস্ব লুট

১৪

মোহনপুর ইউনিয়নে ভোটের মাঠে আলোচনার শীর্ষে সাবেক চেয়ারম্যান মোস্তফা হোসেন

১৫

বাঁকড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪

১৬

সবুজ বনায়নের পাশাপাশি নির্বাচনী মাঠেও  সরব বিএনপি নেতা এম এ হাসান

১৭

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

১৮

পাইকগাছায় এডিপির বরাদ্দপ্রাপ্ত  প্রতিষ্ঠানের মাঝে চিঠি বিতরণ

১৯

খালিশপুরে পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

২০