dailysatkhiradigantadsdtv
৩১ অগাস্ট ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাঁকড়া ব্যবসায়ীর বিরুদ্ধে দস্যু কার্ড বিক্রির অভিযোগ  

নিজস্ব প্রতিনিধি

 

খুলনার কয়রার গা ঘেঁষে বয়ে গেছে সুন্দরবন। বনের মাছ, কাঁকড়া ও মধুই এখানকার ৭০% এর বেশি গরিব পরিবারের জীবিকা। বাবা-মা, ছেলে-মেয়ে সবার মুখে একটু খাবার তুলে দিতে জীবনের ঝুঁকি নিয়ে বনে যায় হাজারো জেলে-বাওয়ালি।

 

জীবিকার তাগিদে সুন্দরবনে গিয়ে যারা প্রতিদিন বাঘ-কুমিরের সঙ্গে লড়াই করে, সেই অসহায় জেলে-বাওয়ালিদের ঘাড়ে এখন নতুন বোঝা। প্রভাবশালীদের ছত্রছায় বনে সক্রিয় দস্যু বাহিনী আর তাদের কথিত সহযোগীদের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে কয়রার উপকূলীয় মানুষ। বাঘের ভয়ের পাশাপাশি এখন যুক্ত হয়েছে দস্যুদের মাত্রাতিরিক্ত অত্যাচার।

 

প্রভাবশালীদের ইন্ধনে বনদস্যুরা দিনের পর দিন জেলে-বাওয়ালিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করছে। চাহিদা পূরণ করতে না পারলে নেমে আসছে ভয়াবহ নির্যাতন ও হত্যার হুমকি।

 

এমনই অভিযোগ করেছেন কয়রা উপজেলার ৫ নং কয়রার জেলে মোঃ ইয়াদ আলী (৪৫), পিতা: মৃত্যু মোহর আলী। তার অভিযোগের কেন্দ্রে রয়েছেন দক্ষিণ বেদকাশীর ছোট আংটিয়ারা এলাকার কাঁকড়া ব্যবসায়ী সোহেল মোল্লা (৪৩), পিতা: ইনতাজ মোল্লা।

 

 

ইয়াদ আলী জানান, দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে তিনি সোহেল মোল্লার কাছে কাঁকড়া বিক্রি করতেন। সুন্দরবনে কাঁকড়া ধরতে যাওয়ার আগে প্রতি ‘গণে’ অর্থাৎ ৭ থেকে ৮ দিনের জন্য দস্যু বাবদ ৭ হাজার টাকা এবং ফরেস্টার ও নৌ-পুলিশ বাবদ আরও ৭ হাজার — মোট ১৪ হাজার টাকা চাঁদা দিতে হয়েছে তার কাছে।

 

টাকা নেওয়ার পর সোহেল মোল্লা তার হাতে একটি ৫ টাকার নোট দিয়ে বলতেন, “এটা কাছে রাখবা। দস্যুরা ধরলে এই নোট দেখিয়ে আমার নাম বললে ছেড়ে দেবে।” কোনো গণে কাঁকড়া কম হলে ৮-১০ হাজার টাকা আয় হতো। তখনও পুরো ১৪ হাজার টাকা দিতে না পারলে বাকি টাকা খাতায় লিখে রাখা হতো। ধার-দেনা করে সংসার চালাতে হতো।

 

একসময় ঋণের চাপে ইয়াদ আলী সোহেল মোল্লাকে জানান, তিনি আর এত টাকা দিতে পারবেন না এবং অন্য জায়গায় কাঁকড়া বিক্রি করে পাওনা শোধ করবেন। ইয়াদ আলীর অভিযোগ, এরপরই নেমে আসে হুমকি। সোহেল মোল্লা নাকি বলেন, “আমার কাছেই কাঁকড়া বিক্রি করতে হবে। অন্য জায়গায় বিক্রি করলে ডাকাত দিয়ে উঠিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করব।” মারপিট ও হত্যার হুমকিও দেন।

 

এরপর তিনি অন্য ব্যবসায়ীর কাছে কাঁকড়া বিক্রি শুরু করেন। কিছুদিন পর সুন্দরবনে গেলে তাকে অপহরণ করে ‘জুনাব বাহিনী’।

 

“জুনাব বাহিনীর প্রধান জুনাব আমার কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে। না দিলে মেরে ফেলার হুমকি দেয়। ১ মাস ১২ দিন আটকে রেখে পরিবারের মাধ্যমে আমি এখন যার কাছে কাঁকড়া বিক্রয় করি, আমার কোম্পানির থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পাই,” বলেন ইয়াদ আলী।

 

ছাড়া পাওয়ার পর জুনাব নাকি তাকে শর্ত দেন: “বনে কাঁকড়া মারতে আসলে সোহেলের কাছেই বিক্রি করবি। না করলে পরেরবার জঙ্গলে আসলে মেরে নদীতে ভাসিয়ে দেব।”

 

বাড়ি ফেরার পরও ফোনে হুমকি থেমে থাকেনি। ইয়াদ আলীর ভাষ্য, “সোহেল ফোনে বলে, তোর কাছে ২৫ হাজার টাকা পাই। কাঁকড়া না দিলে ১ লাখ টাকা আদায় করে নেব। বাসার সামনে এসেও হুমকি দিয়েছে। আমার শর্তে রাজি না হলে মিথ্যা মামলার ভয় দেখায়।”

 

ইয়াদ আলী বলেন, “আমি গরিব মানুষ। আল্লাহর উপর ভরসা করে বনে যাই। এখন বনদস্যু আর কিছু অসাধু ব্যবসায়ীর কারণে বাঁচা কঠিন। আমি আইন প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই।”

 

 

ওই একই ব্যক্তি উপর অভিযোগ করেন আরেক ভুক্তভোগী ৫ নং কয়রার জেলে আজিজুল শেখ (৩৫), পিতা: মৃত্যু রফিকুল শেখ

তিনি বলেন, “স্ত্রী-সন্তানের মুখের দিকে তাকিয়ে বুকে ভয় নিয়ে বনে যাই। বাঘের ভয়, তার উপর দস্যুর ভয়।”

 

তিনি জানান, সোহেল মোল্লা বলেন, “১৪ হাজার টাকা না দিলে সুন্দরবনে যেতে পারবা না। না দিলে দস্যুরা হাত-পা ভেঙে গাছে ঝুলিয়ে রাখবে বা গুলি করে মারবে।” বনে যাওয়ার আগে খাতায় টাকা লিখে যেতেন এবং ‘ডাকাতের কার্ড’ হিসেবে ৫ টাকার নোট দিতেন।

 

একবার বনে কাঁকড়া আহরণ করতে গেলে বনদস্যু ‘দুলাভাই বাহিনী’ তাকে ধরে। কার্ড ও খাতা মিলিয়ে ছেড়ে দেয়। আয় কম হওয়ায় ৩০ হাজার টাকা ঋণ হয়ে যায়। অন্য ব্যবসায়ীর কাছে কাঁকড়া বিক্রি করতে চাইলে সোহেল হুমকি দিতে শুরু করে। “অন্য জায়গায় কাঁকড়া দিলে জঙ্গলে যাওয়া তোর হবে না” — তার কথা না শুনে অন্য ব্যবসায়ীর কাছে কাঁকড়া বিক্রি করা শুরু করি।

 

পরে দুলাভাই বাহিনী তাকে আবার ধরে ৫০ হাজার টাকা আদায় করে। দস্যু প্রধান রবিউল ইসলাম নাকি বলেন, “তোর একটাই দোষ, সোহেলের কাছে কাঁকড়া দিস না। এবার জঙ্গলে আসলে সোহেলকে কাঁকড়া না দিলে গুলি করে মেরে দেব।” কিন্তু দস্যু বাহিনী তার কাছ থেকে মুক্তিপণ নিয়েও তাকে ছেড়ে দেয়নি।

 

হঠাৎ একদিন নৌ-বাহিনীর সঙ্গে দস্যুদের সংঘর্ষের সময় তিনি পালিয়ে আসেন। বাড়ি ফেরার পর সোহেল মোল্লা প্রকাশ্যে ও ফোনে বলেন, “তোর কাছে ৩০ হাজার টাকা পাব। তুই আমাকে অনেকদিন কাঁকড়া না দেওয়ার কারণে এখন তোর থেকে ১ লাখ ৫০ হাজার টাকা আদায়ের দাবি করছি।” মামলা ও অপহরণের হুমকি দেন বলে অভিযোগ।

 

ভুক্তভোগীরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন, যাতে জীবিকার তাগিদে বনে গিয়ে আর কারো জীবন বিপন্ন না হয়।

 

 

 

অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত সোহেল মোল্লার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ নাকচ করে দেন।

তার ভাষ্য, “আমি আজিজুল ও ইয়াদ আলীকে চিনি। তারা পূর্বে আমার কাছে কাঁকড়া বিক্রি করত। বর্তমানে আজিজুলের কাছে ১ লাখ ৪৭ হাজার টাকা এবং ইয়াদ আলীর কাছে ৬৪-৬৫ হাজার টাকা আমার পাওনা আছে। পাওনা টাকা দিতে না পেরেই তারা আমার বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট অভিযোগ তুলেছে। আমি কখনো দস্যুদের কার্ড বিক্রি করিনি। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তারা যা বলছে তার সবই মিথ্যা ও ভিত্তিহীন।”

 

 

 

এ বিষয়ে কয়রা থানার (ওসি) রাশেদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, “বনদস্যু ও তাদের সহযোগীদের এক বিন্দু ছাড় দেওয়া হবে না। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিটি ঘরে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার আহ্বান কেসিসি প্রশাসকের 

কালকিনিতে চোরাইকৃত স্বর্ণালঙ্কার উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত ০২ জন আসামী গ্রেফতার

পুলিশের সাবেক আইজিপি ডক্টর এনামুল হকের মৃত্যুতে শোক বার্তা জানিয়েছেন বিএনপি নেতা জনাব মোঃ সদর উদ্দীন। সদস্য রাজশাহী জেলা বিএনপি

কাঁকড়া ব্যবসায়ীর বিরুদ্ধে দস্যু কার্ড বিক্রির অভিযোগ  

আশাশুনিতে নজরুল বর্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

তালায় নজরুল বর্ষ উপলক্ষে  সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

কৈখালী ইউনিয়নে জনদুর্ভোগ লাঘবে নিজেই মাঠে গাজী শাহ আলম, সংস্কার হলো ৩ কিলো মিটার সড়ক

কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

তালায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

১০

উপজেলা নির্বাহী কর্মকর্তার অভাবে ধুঁকছে রাণীশংকৈল উপজেলা, ব্যাহত হচ্ছে জনসেবা

১১

ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা কার্যালয় উদ্বোধন

১২

রাজ্যের সুন্দরবন বিষয়ক এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী দীপঙ্কর জানা ও বিশিষ্ট ব্যাক্তিদের উপস্থিতে জলবায়ু পরিবর্তনের কারণে সংকটে সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে কাকদ্বীপে গুরুত্বপূর্ণ মিডিয়া ওয়ার্কশপ

১৩

পাইকগাছা কপিলমুনি আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোর্টিং ক্লাবে ,পুলিশের ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

১৪

কালিগঞ্জের অন্যতম সমাজ সংস্কারক চেয়ারম্যান আব্দুল গফুরের জানাজায় হাজারো মানুষের ঢল

১৫

কালিয়াকৈরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার

১৬

আশাশুনিতে কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না ওসি জাহাঙ্গীর আরিফ

১৭

তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ

১৮

অভয়নগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৯

কলারোয়ায় গাঁজাসহ আটক-১, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

২০