dailysatkhiradigantadsdtv
৩০ অগাস্ট ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ১০০টি কারেন্ট জাল ও ১০টি রিং জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দ করা এসব জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

 

রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বেনুপুর বাজার ও বংশাই নদীর শাখা খালে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা।

 

অভিযান চলাকালে বিভিন্ন স্থানে ব্যবহৃত ও সংরক্ষিত অবস্থায় থাকা নিষিদ্ধ জালগুলো জব্দ করা হয়।

 

অভিযান শেষে জব্দ করা ১০০টি কারেন্ট জাল ও ১০টি রিং জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে নেওয়া হয়। পরে সেগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আলম, উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মোসলেহ উদ্দিন, মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যক্তিরা।

 

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল ব্যবহারের ফলে মাছের পোনা ও ছোট মাছসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ নির্বিচারে ধরা পড়ে। এতে মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। তাই মৎস্যসম্পদ সংরক্ষণ ও মাছের স্বাভাবিক প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

উপজেলা মৎস্য দপ্তর জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষা ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৈখালী ইউনিয়নে জনদুর্ভোগ লাঘবে নিজেই মাঠে গাজী শাহ আলম, সংস্কার হলো ৩ কিলো মিটার সড়ক

কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

তালায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

উপজেলা নির্বাহী কর্মকর্তার অভাবে ধুঁকছে রাণীশংকৈল উপজেলা, ব্যাহত হচ্ছে জনসেবা

ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা কার্যালয় উদ্বোধন

রাজ্যের সুন্দরবন বিষয়ক এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী দীপঙ্কর জানা ও বিশিষ্ট ব্যাক্তিদের উপস্থিতে জলবায়ু পরিবর্তনের কারণে সংকটে সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে কাকদ্বীপে গুরুত্বপূর্ণ মিডিয়া ওয়ার্কশপ

পাইকগাছা কপিলমুনি আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোর্টিং ক্লাবে ,পুলিশের ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

কালিগঞ্জের অন্যতম সমাজ সংস্কারক চেয়ারম্যান আব্দুল গফুরের জানাজায় হাজারো মানুষের ঢল

কালিয়াকৈরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার

আশাশুনিতে কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না ওসি জাহাঙ্গীর আরিফ

১০

তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ

১১

অভয়নগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১২

কলারোয়ায় গাঁজাসহ আটক-১, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

১৩

মণিরামপুরে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, সেনা সদস্য ভাসুরের বিরুদ্ধে হত্যার হুমকির দাবি

১৪

রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার

১৫

মিছিলের রাজপথ থেকে নেতৃত্বের মঞ্চে মির্জা ফয়সল আমীন

১৬

ডুমুরিয়ার টিপনা পাল পাড়ায় ব্যতিক্রমী দুর্গোৎসবের প্রস্তুতি

১৭

প্যাথলজিতে টেস্ট করানোর ‘অপরাধে’ রোগীকে চিকিৎসা না দিয়ে তাড়ানোর অভিযোগ, সাতক্ষীরা সিভিল সার্জনের দপ্তরে স্মারকলিপি

১৮

রাণীশংকৈলে ভুঁইফোড় সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নেপথ্যে কথিত জব্বার

১৯

শ্যামনগরে একতা যুব সংঘের আয়োজনে বার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রধান অতিথি অ্যাডভোকেট আশিক এলাহি মুন্না

২০