আব্দুল গফুর,বিশেষ প্রতিনিধি
২৯ অগাস্ট ২০২৬, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলারোয়ায় গাঁজাসহ আটক-১, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

আব্দুল গফুর, বিশেষ প্রতিনিধি

 

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ২ পুরিয়া গাঁজাসহ আলিম গাজী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

কারাদণ্ডপ্রাপ্ত আলিম গাজী কলারোয়া উপজেলার তুলসিডাঙ্গা গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।

 

জানা গেছে, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সরাসরি তৎপরতায় ও নেতৃত্বে অভিযান পরিচালনা করে আলিম গাজীকে সরেজমিনে ২ পুরিয়া গাঁজাসহ আটক করা হয়। পরে তাকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

কলারোয়া থানার ওসি মিজানুর রহমানের মাদকবিরোধী অবস্থান ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস না করে নিয়মিত অভিযান পরিচালনা এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আইনের আওতায় আনতে তিনি কঠোর অবস্থানে রয়েছেন। তার নেতৃত্বে কলারোয়া থানা পুলিশের এ ধরনের তৎপরতা মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

 

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কলারোয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

১

আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান করেন এমপি রবিউল বাশার

২

স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় শ্যামনগরে শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত 

৩

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নিহত, ঘাতক বাস পলাতক

৪

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

৫

পাইকগাছায় এলপিজি গ্যাসের তীব্র সংকট,  বাড়তি দামে কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা

৬

পাইকগাছায় স্থানীয় সরকার কাঠামোতে সিএসওর  ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

৭

শ্যামনগরে জমি বিরোধে হামলায় নিহত-১

৮

রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সচেতনতা বৃদ্ধি ও আগাম প্রস্তুতির আহ্বান, অনুষ্ঠিত হলো দুর্যোগ মোকাবিলার মহড়া

৯

আটুলিয়ায় শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১০

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

১১

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

১২

ব্রহ্মরাজপুরে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী গ্রেপ্তার

১৩

তালায় নানা আয়োজনে জাতীয়  কন্যাশিশু দিবস পালিত

১৪

রাণীশংকৈলে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

১৫

গোদাগাড়ীতে নানা আয়োজনে জাতীয় শিশুকন্যা দিবস (২০২৬) পালিত

১৬

দিঘলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭

পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক

১৮

খুলনার ছাত্রদল নেতা সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

১৯

শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

২০