dailysatkhiradigantadsdtv
১২ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনার ছাত্রদল নেতা সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি:

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

সম্প্রতি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় খান সাইফুলের একটি আবেগঘন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নজরে আসার পর এই পদক্ষেপ নেওয়া হয়। বিষয়টি নজরে আসার সাথে সাথেই দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয় এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর তত্ত্বাবধানে চিকিৎসার কার্যক্রম শুরু করা হয়।

আজ রবিবার (১১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে পরিচালকের অধীনে তাঁকে ভর্তি করা হয়।

সাইফুলের চিকিৎসা প্রসঙ্গে হাসপাতালের পরিচালক জানান, “আগামী দুই-এক দিনের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হবে এবং তাঁর যথাযথ চিকিৎসার কার্যক্রম অব্যাহত থাকবে।”

হাসপাতালে সাইফুলের ভর্তির সময় উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. এ জেড এম সাইফউদ্দিন, কৃষিবিদ মোকছেদুল মোমিন (মিথুন), ডা. এম. আর. হাসান, ডা. মো. মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ডা. জহিরুল ইসলাম, মশিউর রহমান মহান, ছাত্রদল নেতা, শোআইব ইসলাম

উল্লেখ্য, খান সাইফুল ২০১৩ সালে রাজনৈতিক নির্যাতনের শিকার হওয়ার পর থেকে দীর্ঘদিন যাবত গুরুতর অসুস্থতায় ভুগছিলেন। এর আগেও বিভিন্ন সময়ে তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার ছাত্রদল নেতা সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

১

শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

২

শ্যামনগরে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

৩

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

৪

আশাশুনিতে পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেপ্তার-৩

৫

শ্যামনগরের আটুলিয়ায় গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অল্প সময়ে স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালতে যাওয়ার আহ্বান।

৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা

৭

আশাশুনিতে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাঠমিস্ত্রি রবিউল গ্রেফতার 

৮

আশাশুনির বুধহাটায় মিজানুরের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও ঘর নির্মানের অভিযোগ

৯

আশাশুনির নবাগত সমাজ সেবা কর্মকর্তার প্রথম অনুষ্ঠানেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১০

আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম

১১

আশাশুনিতে যুবলীগ নেতাসহ ৬ আসামি গ্রেপ্তার

১২

দেবী দুর্গার আগমন গজে, গমন নৌকায়—পাইকগাছার,১৫১ মণ্ডপে দুর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন

১৩

বেনাপোল চেকপোস্টে জোরদার নিরাপত্তা,ফিরেছে শৃঙ্খলা স্বস্তিতে যাত্রীরা

১৪

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযান, আওয়ামী লীগের নেতাসহ গ্রেপ্তার ১৮

১৫

কাহারোলে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা।

১৬

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্যামনগরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

১৭

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

১৮

ডেঙ্গু নিয়ন্ত্রণে খুলনায় কেসিসির বিশেষ অভিযান: সর্বস্তরের মানুষের সহযোগিতা চান প্রশাসক

১৯

শ্যামনগরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

২০