dailysatkhiradigantadsdtv
১০ অক্টোবর ২০২৬, ৮:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেনাপোল চেকপোস্টে জোরদার নিরাপত্তা,ফিরেছে শৃঙ্খলা স্বস্তিতে যাত্রীরা

শাহিনুর ইসলাম,বিশেষ প্রতিনিধি

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল চেকপোস্টের কাস্টমস ও ইমিগ্রেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বহিরাগতদের অননুমোদিত প্রবেশ ঠেকাতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতায় চেকপোস্ট এলাকায় আগের তুলনায় শৃঙ্খলা ও শান্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন পাসপোর্ট যাত্রীরা।

কাস্টমসের সহকারী কমিশনারদের (এসি) তত্ত্বাবধানে দায়িত্ব পালন করছেন আরও (রাজস্ব কর্মকর্তা) হাফিজুর রহমান, মমেন্দ্র মিত্র ও বাজির উদ্দিন। এ ছাড়া সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) হিসেবে রয়েছেন তপন, তাপস, মিজানুর রহমান, আরিফুর রহমান, মোরশেদা ও খাইরুল ইসলাম। তাঁদের সঙ্গে দায়িত্ব পালন করছেন কাস্টমসের সাব-ইন্সপেক্টর ও ১৫ জন সিপাহি। অন্যদিকে, ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সাইফুর রহমান। বন্দর এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের ওসি শন্তুু বিশ্বাসের নেতৃত্বে ৪৪ জন সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা ও সদস্যরা নিজ নিজ কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব গ্রহণের পর থেকে বহিরাগতদের অননুমোদিত প্রবেশ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছেন। এতে পাসপোর্ট যাত্রীদের চলাচলে শৃঙ্খলা ফিরেছে বলে জানিয়েছেন একাধিক যাত্রী। ঢাকার ডেমরা এলাকার পাসপোর্ট যাত্রী সুবহান ও আরাফাত এবং তাঁর স্ত্রী মেহেরজান। খুলনার বয়রা এলাকার যাত্রী বাকিবিল্লাহ, পরিতোষ ও আমির আলী জানান, তাঁরা কাস্টমস ও ইমিগ্রেশন কার্যক্রমে সারিবদ্ধভাবে পার হয়েছেন। তাঁদের মতে, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় থাকায় যাত্রীদের ভোগান্তি কমাতে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।

এদিকে, কাস্টমস এলাকায় নিরাপত্তা আরও জোরদার করতে ভবনের চারপাশে উঁচু নিরাপত্তাবেষ্টনী নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তা সহকারী কমিশনার আজহার উদ্দিন। ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, “যাত্রীরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

আর্মস ব্যাটালিয়নের ওসি শান্তুনী বিশ্বাস বলেন, “বন্দরের প্রবেশদ্বারে পাসপোর্ট যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।”

কাস্টমসে নিরাপত্তা জোরদারের ফলে সরকারি রাজস্ব আয় বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন রাজস্ব কর্মকর্তা হাফিজুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাঠমিস্ত্রি রবিউল গ্রেফতার 

১

আশাশুনির বুধহাটায় মিজানুরের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও ঘর নির্মানের অভিযোগ

২

আশাশুনির নবাগত সমাজ সেবা কর্মকর্তার প্রথম অনুষ্ঠানেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ

৩

আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম

৪

আশাশুনিতে যুবলীগ নেতাসহ ৬ আসামি গ্রেপ্তার

৫

দেবী দুর্গার আগমন গজে, গমন নৌকায়—পাইকগাছার,১৫১ মণ্ডপে দুর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন

৬

বেনাপোল চেকপোস্টে জোরদার নিরাপত্তা,ফিরেছে শৃঙ্খলা স্বস্তিতে যাত্রীরা

৭

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযান, আওয়ামী লীগের নেতাসহ গ্রেপ্তার ১৮

৮

কাহারোলে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা।

৯

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্যামনগরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

১০

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

১১

ডেঙ্গু নিয়ন্ত্রণে খুলনায় কেসিসির বিশেষ অভিযান: সর্বস্তরের মানুষের সহযোগিতা চান প্রশাসক

১২

শ্যামনগরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

১৩

খুলনায় রাতে পুলিশ সদস্যদের একা চলাচলে কঠোর নিষেধাজ্ঞা

১৪

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে হাজরাকাটি বিলে নতুন মসজিদ নির্মাণের শুভ উদ্বোধন সম্পন্ন

১৫

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১৬

শ্যামনগরে তিন পুলিশ সদস্যের মদদে সক্রিয় মাদক ও চোরাচালান সিন্ডিকেট আইজিপির দপ্তরে অভিযোগের পরও বহাল, সত্য প্রকাশে সাংবাদিকদের বিরুদ্ধে সাজানো মানববন্ধনের তীব্র নিন্দা

১৭

রাজনৈতিক বিভক্তি যেন সম্প্রীতি নষ্ট করতে না পারে: কেসিসি প্রশাসক

১৮

শ্যামনগরে সকারফাইট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গাইনবাড়ী গোল্ডেন বয়েজ

১৯

আশাশুনির বাইনতলায় জামায়াতের অফিস উদ্বোধন।। সংখ্যালঘুদের পাশে থাকার আহ্বান

২০