dailysatkhiradigantadsdtv
১০ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে তিন পুলিশ সদস্যের মদদে সক্রিয় মাদক ও চোরাচালান সিন্ডিকেট আইজিপির দপ্তরে অভিযোগের পরও বহাল, সত্য প্রকাশে সাংবাদিকদের বিরুদ্ধে সাজানো মানববন্ধনের তীব্র নিন্দা

বিশেষ প্রতিনিধি,

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন ও তৎসংলগ্ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানের সিন্ডিকেট বেপরোয়া হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে, শ্যামনগর থানার বেশ কয়েকজন পুলিশ সদস্যের সরাসরি মদদ ও মাসোহারা বাণিজ্যের কারণে এই অঞ্চলে অপরাধপ্রবণতা দিন দিন বাড়ছে। এর প্রতিবাদ করায় এবং সত্য তথ্য প্রকাশ করায় স্থানীয় সাহসী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মানববন্ধন, হয়রানি ও মামলা দিয়ে ফাঁসানোর গভীর ষড়যন্ত্র চলছে।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ও সচেতন মহলের পক্ষ থেকে পুলিশ হেডকোয়ার্টার্স, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং খুলনা বিভাগীয় রেঞ্জ ডিআইজি বরাবর সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করা হয়েছে।

 

শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ভৌগোলিক অবস্থান অত্যন্ত সংবেদনশীল। কৈখালী পাঁচ নদীর মোহনার এই এলাকায় একদিকে সুন্দরবন, অন্যদিকে ভারতের চব্বিশ পরগনা জেলা, এবং অপর পাশে শ্যামনগর বসতি অবস্থিত। এই স্পর্শকাতর এলাকার পাশেই ফরেস্টার অফিস, বিজিবি ক্যাম্প এবং কোস্ট গার্ড স্টেশন (বিসিজি স্টেশন কৈখালী) অবস্থিত। এখান থেকে সামান্য দূরেই রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ি থাকলেও রহস্যজনক কারণে মাদক ও চোরাকারবারিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

 

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কৈখালী ও রমজাননগর ইউনিয়ন জুড়ে গড়ে ওঠা শক্তিশালী চোরাচালান সিন্ডিকেটের প্রধান নিয়ন্ত্রক হিসেবে কাজ করছেন সেন্টিগ্রেড বা মূলহোতা আরএস খান (পিতা: নুরুল ইসলাম, গ্রাম: পশ্চিম কৈখালী)। তার সাথে জড়িত রয়েছে মোখলেসুর রহমান টুটুল (পিতা: গোলাম সরদার, গ্রাম: বৈশখালী পশ্চিমপাড়া), হাবিবুর রহমান, আনিসুর রহমান (পিতা: খলিলুর রহমান মল্লিক, গ্রাম: পশ্চিম কৈখালী), এবং ইব্রাহিম হোসেন (পিতা: লায়রদ্দি, গ্রাম: পশ্চিম বৈশখালী)।

এছাড়াও এই সিন্ডিকেটে সক্রিয় রয়েছে ডিম রহিম, ফরহাদ বাবু, আইজুল, নেদা, বাবলু মোল্লা, জুব্বার গাজী, মোনাজাত, বতল, মাঈনুদ্দিন, আব্দুল লতিফ এবং দেলোয়ার মেম্বারসহ আরও অনেকে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত এএসআই ইমরান হোসেনের প্রত্যক্ষ আশ্রয়ে এই চক্রটি রাতের আঁধারে বিভিন্ন মানুষ ও পয়েন্ট থেকে প্রতি রাতে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত মাসোহারা ও চাঁদা আদায় করছে।

 

সম্প্রতি শ্যামনগর থানার অভিযুক্ত এএসআই ইমরান হোসেন ও অন্য এক পুলিশ সদস্যের ঘুষ লেনদেনের একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর ভুক্তভোগীকে মিথ্যা মামলা দিয়ে হুমকি দেওয়ার অভিযোগে গত ২২ আগস্ট ২০২৬ তারিখে পুলিশ হেডকোয়ার্টার্স (এসএল নম্বর: ৪৫৬) এবং ২৩ আগস্ট ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের পর শ্যামনগর থানার এসআই আমিরুজ্জামানকে তালা থানায় বদলি করা হলেও, মূল অভিযুক্ত এএসআই ইমরান হোসেনকে বহাল তবিয়তে রেখে মাদক কারবারিদের কাছ থেকে নিয়মিত চাঁদা তোলা হচ্ছে বলে অভিযোগ স্থানীয় জনগণের।

এদিকে, ঘুষ কেলেঙ্কারির অডিও ভাইরাল হওয়ার পর আরও দুই পুলিশ সদস্য—এসআই অনিরুদ্ধ রায় ও এএসআই মোল্লা বদিরুজ্জামান মরিয়া হয়ে ওঠেন। তারা উভয়েই একই ব্যাচের হওয়ায় একে অপরকে রক্ষা করতে নানামুখী কূটকৌশল চালাচ্ছেন বলে অভিযোগ। গাবুরায় ঘুষ নেওয়ার সময় জনরোষের মুখে পড়ার পর স্থানীয় ইউপি সদস্যসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। এছাড়া বিএনপির লোকজনকে ধরে এনে আওয়ামী লীগের মামলার আসামি হিসেবে চালান দেওয়ার অভিযোগও উঠেছে এই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।

 

 

মাদক ও পুলিশি দুর্নীতির অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’ পত্রিকার সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান, গ্রিন টিভির সাংবাদিক ইয়াসিন আরাফাত এবং তার পিতা বিল্লাল হোসেনের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে পুলিশ।

অভিযোগ রয়েছে, এসআই অনিরুদ্ধ রায় ও এএসআই মোল্লা বদিরুজ্জামান স্থানীয় ইউপি চেয়ারম্যান জিএম মাকসুদুল ও মিলন মাস্টারকে ব্যবহার করে গাবুরা ইউনিয়নে সাংবাদিকদের বিরুদ্ধে একটি মিথ্যা ও সাজানো মানববন্ধন করান। স্থানীয়দের প্রশ্ন—গাবুরা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ঢাকায় বসবাসকারী সাংবাদিক মেহেদী হাসান ও ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়াই কীভাবে এই মানববন্ধন পরিচালনা করা হলো?

অনুসন্ধানে জানা যায়, স্থানীয়ভাবে অবৈধ নদী থেকে বালু উত্তোলনকারী সিন্ডিকেট, পাসবিহীন সুন্দরবনের নৌকা চালনাকারী অসাধু চক্র এবং তথাকথিত কিছু সুবিধাভোগী সাংবাদিকের স্বার্থে আঘাত লাগায় পুলিশ প্রশাসন এই প্রতিহিংসামূলক কর্মকাণ্ড চালাচ্ছে।

 

 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল ইসলাম পাটোয়ারী-র ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। গত দুই-তিন ধরে সাংবাদিকরা বিভিন্ন তথ্য জানতে ওসির সরকারি নম্বরে ও হোয়াটসঅ্যাপে একাধিকবার কল করলেও তিনি কোনো সাড়া দেননি।

এরই মধ্যে দেবহাটার সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদে জানা যায়, মুন্সিগঞ্জ ইউনিয়নের অপহরণ মামলার এক বাদী রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ওসির সাথে দেখা করার চেষ্টা করলেও তাকে থানার ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া সম্প্রতি শ্যামনগর থানায় যোগদানের পর ওসি শফিউল ইসলাম পাটোয়ারী জেলা শ্রেষ্ঠ পদক অর্জন করলেও তার অধিনস্থ পুলিশ সদস্যদের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা দিন দিন বেড়েই চলেছে।

 

গত ৬ অক্টোবর ২০২৬ তারিখে স্থানীয় গেজেটভুক্ত জুলাই যোদ্ধা টাইগার সোহেল ও কেন্দ্রীয় বিএনপি নেতা ফেসবুক লাইভে এসে ওসি ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের দুর্নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম দিনরাত পরিশ্রম করে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে গেলেও থানা পর্যায়ের কিছু অসাধু পুলিশ সদস্যের কারণে তা প্রশ্নবিদ্ধ হচ্ছে। মাদক কারবারিদের বিরুদ্ধে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন অভিযান পরিচালনা করলেও থানা পুলিশের সহযোগিতায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।

বর্তমানে সাংবাদিক মেহেদী হাসানকে মিথ্যা মামলা ও আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে হয়রানি করার গভীর ষড়যন্ত্র চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছে সাংবাদিক সমাজ। স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে এবং পুলিশি হয়রানি বন্ধে খুলনা বিভাগীয় রেঞ্জ ডিআইজি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগী ও সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাঠমিস্ত্রি রবিউল গ্রেফতার 

১

আশাশুনির বুধহাটায় মিজানুরের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও ঘর নির্মানের অভিযোগ

২

আশাশুনির নবাগত সমাজ সেবা কর্মকর্তার প্রথম অনুষ্ঠানেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ

৩

আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম

৪

আশাশুনিতে যুবলীগ নেতাসহ ৬ আসামি গ্রেপ্তার

৫

দেবী দুর্গার আগমন গজে, গমন নৌকায়—পাইকগাছার,১৫১ মণ্ডপে দুর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন

৬

বেনাপোল চেকপোস্টে জোরদার নিরাপত্তা,ফিরেছে শৃঙ্খলা স্বস্তিতে যাত্রীরা

৭

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযান, আওয়ামী লীগের নেতাসহ গ্রেপ্তার ১৮

৮

কাহারোলে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা।

৯

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্যামনগরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

১০

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

১১

ডেঙ্গু নিয়ন্ত্রণে খুলনায় কেসিসির বিশেষ অভিযান: সর্বস্তরের মানুষের সহযোগিতা চান প্রশাসক

১২

শ্যামনগরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

১৩

খুলনায় রাতে পুলিশ সদস্যদের একা চলাচলে কঠোর নিষেধাজ্ঞা

১৪

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে হাজরাকাটি বিলে নতুন মসজিদ নির্মাণের শুভ উদ্বোধন সম্পন্ন

১৫

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১৬

শ্যামনগরে তিন পুলিশ সদস্যের মদদে সক্রিয় মাদক ও চোরাচালান সিন্ডিকেট আইজিপির দপ্তরে অভিযোগের পরও বহাল, সত্য প্রকাশে সাংবাদিকদের বিরুদ্ধে সাজানো মানববন্ধনের তীব্র নিন্দা

১৭

রাজনৈতিক বিভক্তি যেন সম্প্রীতি নষ্ট করতে না পারে: কেসিসি প্রশাসক

১৮

শ্যামনগরে সকারফাইট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গাইনবাড়ী গোল্ডেন বয়েজ

১৯

আশাশুনির বাইনতলায় জামায়াতের অফিস উদ্বোধন।। সংখ্যালঘুদের পাশে থাকার আহ্বান

২০