dailysatkhiradigantadsdtv
১০ অক্টোবর ২০২৬, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় রাতে পুলিশ সদস্যদের একা চলাচলে কঠোর নিষেধাজ্ঞা

শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি

 

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য দাপ্তরিক দায়িত্ব পালনের সময় সদস্যদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিতে সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয়ের জেলা বিশেষ শাখা (ডিএসবি) থেকে স্মারক নম্বর ৫০৬২-এর একটি দাপ্তরিক চিঠির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনাপত্রে উল্লেখ করা হয়, চলমান সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় জেলা পুলিশ বর্তমানে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে। সম্প্রতি দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনার প্রেক্ষাপটে পুলিশ সদস্যদের নিজস্ব নিরাপত্তা সুনিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

এমতাবস্থায়, বিশেষ অভিযান কিংবা নৈশকালীন অন্য যেকোনো দায়িত্ব পালনের সময় রাতে কোনোভাবেই যেন কোনো সদস্য একা চলাচল না করেন, তা নিশ্চিত করতে ইউনিট প্রধানদের কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে।

নিরাপত্তা জোরদারকরণের এই আদেশের অনুলিপি ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, অপরাধ ও অপস, ডিএসবি ও ট্রাফিক), সার্কেল সহকারী পুলিশ সুপারগণ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক বিভাগ, পুলিশ লাইন্স, রিজার্ভ অফিস এবং কোর্ট পুলিশ পরিদর্শকসহ জেলা পুলিশের অধীনস্থ সব দপ্তর ও সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।

পাশাপাশি, বিশেষ অভিযান বাস্তবায়নাধীন সংশ্লিষ্ট চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) এ বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নিতে জোর নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাঠমিস্ত্রি রবিউল গ্রেফতার 

১

আশাশুনির বুধহাটায় মিজানুরের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও ঘর নির্মানের অভিযোগ

২

আশাশুনির নবাগত সমাজ সেবা কর্মকর্তার প্রথম অনুষ্ঠানেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ

৩

আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম

৪

আশাশুনিতে যুবলীগ নেতাসহ ৬ আসামি গ্রেপ্তার

৫

দেবী দুর্গার আগমন গজে, গমন নৌকায়—পাইকগাছার,১৫১ মণ্ডপে দুর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন

৬

বেনাপোল চেকপোস্টে জোরদার নিরাপত্তা,ফিরেছে শৃঙ্খলা স্বস্তিতে যাত্রীরা

৭

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযান, আওয়ামী লীগের নেতাসহ গ্রেপ্তার ১৮

৮

কাহারোলে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা।

৯

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্যামনগরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

১০

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

১১

ডেঙ্গু নিয়ন্ত্রণে খুলনায় কেসিসির বিশেষ অভিযান: সর্বস্তরের মানুষের সহযোগিতা চান প্রশাসক

১২

শ্যামনগরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

১৩

খুলনায় রাতে পুলিশ সদস্যদের একা চলাচলে কঠোর নিষেধাজ্ঞা

১৪

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে হাজরাকাটি বিলে নতুন মসজিদ নির্মাণের শুভ উদ্বোধন সম্পন্ন

১৫

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১৬

শ্যামনগরে তিন পুলিশ সদস্যের মদদে সক্রিয় মাদক ও চোরাচালান সিন্ডিকেট আইজিপির দপ্তরে অভিযোগের পরও বহাল, সত্য প্রকাশে সাংবাদিকদের বিরুদ্ধে সাজানো মানববন্ধনের তীব্র নিন্দা

১৭

রাজনৈতিক বিভক্তি যেন সম্প্রীতি নষ্ট করতে না পারে: কেসিসি প্রশাসক

১৮

শ্যামনগরে সকারফাইট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গাইনবাড়ী গোল্ডেন বয়েজ

১৯

আশাশুনির বাইনতলায় জামায়াতের অফিস উদ্বোধন।। সংখ্যালঘুদের পাশে থাকার আহ্বান

২০