dailysatkhiradigantadsdtv
১০ অক্টোবর ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্যামনগরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

মোঃ আছাদুজ্জামান লিটন,বিশেষ প্রতিনিধিঃ

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ করেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখা।

শনিবার সকাল ৯টায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নকিপুর বাজার এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাওলানা মইনুদ্দিন আহমেদ, অধ্যাপক ফজলুল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি ও মিডিয়া পরিচালক অধ্যাপক আব্দুল হামিদ, যুব বিভাগের সভাপতি সাঈদ হাসান বুলবুল এবং সমাজকল্যাণ বিভাগের সেক্রেটারি শহিদুল ইসলাম।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নকিপুর বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আঙিনা, বাজার ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাঠমিস্ত্রি রবিউল গ্রেফতার 

১

আশাশুনির বুধহাটায় মিজানুরের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও ঘর নির্মানের অভিযোগ

২

আশাশুনির নবাগত সমাজ সেবা কর্মকর্তার প্রথম অনুষ্ঠানেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ

৩

আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম

৪

আশাশুনিতে যুবলীগ নেতাসহ ৬ আসামি গ্রেপ্তার

৫

দেবী দুর্গার আগমন গজে, গমন নৌকায়—পাইকগাছার,১৫১ মণ্ডপে দুর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন

৬

বেনাপোল চেকপোস্টে জোরদার নিরাপত্তা,ফিরেছে শৃঙ্খলা স্বস্তিতে যাত্রীরা

৭

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযান, আওয়ামী লীগের নেতাসহ গ্রেপ্তার ১৮

৮

কাহারোলে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা।

৯

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্যামনগরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

১০

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

১১

ডেঙ্গু নিয়ন্ত্রণে খুলনায় কেসিসির বিশেষ অভিযান: সর্বস্তরের মানুষের সহযোগিতা চান প্রশাসক

১২

শ্যামনগরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

১৩

খুলনায় রাতে পুলিশ সদস্যদের একা চলাচলে কঠোর নিষেধাজ্ঞা

১৪

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে হাজরাকাটি বিলে নতুন মসজিদ নির্মাণের শুভ উদ্বোধন সম্পন্ন

১৫

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১৬

শ্যামনগরে তিন পুলিশ সদস্যের মদদে সক্রিয় মাদক ও চোরাচালান সিন্ডিকেট আইজিপির দপ্তরে অভিযোগের পরও বহাল, সত্য প্রকাশে সাংবাদিকদের বিরুদ্ধে সাজানো মানববন্ধনের তীব্র নিন্দা

১৭

রাজনৈতিক বিভক্তি যেন সম্প্রীতি নষ্ট করতে না পারে: কেসিসি প্রশাসক

১৮

শ্যামনগরে সকারফাইট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গাইনবাড়ী গোল্ডেন বয়েজ

১৯

আশাশুনির বাইনতলায় জামায়াতের অফিস উদ্বোধন।। সংখ্যালঘুদের পাশে থাকার আহ্বান

২০