তালা ( সাতক্ষীরা ) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার ঐতিহ্যবাহী খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি বিল এলাকায় অত্যন্ত মনোরম পরিবেশে একটি নতুন মসজিদ নির্মাণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের দীর্ঘদিনের একটি দাবি ও প্রত্যাশার প্রেক্ষিতে এই মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো এলাকাকে মুখরিত করে তোলে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কল্যাণকর কাজের শুভ সূচনা করেন এলাকার সমাজসেবক ও শুভানুধ্যায়ীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
বজলুর রহমান বিশ্বাস অবসরপ্রাপ্ত পুলিশ সাব-ইন্সপেক্টর।সাবেক মেম্বার শেখ আক্কাজ আলী
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসেম সরদার খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক নুর ইসলাম বিশ্বাস নরু
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে অত্র এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের প্রতিক্রিয়া ও কাজের শুভ সূচনা
উদ্বোধনী মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং হাজরাকাটি বিল এলাকার মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। বক্তারা বলেন, মসজিদ আল্লাহর ঘর। এই পবিত্র নির্মাণকাজে এলাকার সকলের সহযোগিতা ও অংশগ্রহণ ইসলামের অনুপম ভ্রাতৃত্ববোধের এক অনন্য নিদর্শন।
জমির দাতা আলহাজ্ব সাত্তার সরদারের দানশীলতা এবং দাতার প্রতিনিধি মোঃ সাদ্দামে হোসেন ও মোহাম্মদ আরিয়ান ইসলামের তত্ত্বাবধানে এই হাজরাকাটি বিল এলাকার হাজি ও মুসল্লিদের ইবাদত-বন্দেগির পথ আরও সুগম হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।
মন্তব্য করুন