dailysatkhiradigantadsdtv
১০ অক্টোবর ২০২৬, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবী দুর্গার আগমন গজে, গমন নৌকায়—পাইকগাছার,১৫১ মণ্ডপে দুর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন

শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি

আশ্বিনে শুরু হয়ে কার্ত্তিকে শেষ হবে বাংলার সর্ববৃহৎ ও সর্বজনীন উৎসব দূর্গাপূজা। সুত্র মতে, ২০২৬ সালের শারদীয়া দুর্গোৎসব ১৬ অক্টোবর (বাংলা ২৮ আশ্বিন) থেকে ২১ অক্টোবর (বাংলা ৩ কার্ত্তিক) পর্যন্ত ৬ দিনব্যাপী। দেবী দূর্গার গজে আগমন, ফল– গজে জলদাদেবী শস্যপূর্ণা বসুন্ধরা। দুর্গাদেবীর নৌকায় গমন, ফল– নৌকায়াং জলবৃদ্ধি শস্যবৃদ্ধিশ্চ। পাইকগাছা উপজেলা ও পৌরসভায় ১৫১ টি পূজা মন্ডপে এবার দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তম্মধ্যে ইউনিয়ন ভিত্তিক হরিঢালী ১৭, কপিলমুনি ১৮, লতা ১২, দেলুটি ১৩, সোলাদানা ১২, লস্কর ১৯, গদাইপুর ৭, রাড়ুলী ২০, চাঁদখালী ১৫, গড়ুইখালী ১২ ও পৌরসভায় ৬ টি। ইতমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন, প্রতিযোগিতা চলছে এখন মনোমুগ্ধকর প্যান্ডল ও গেটের সাজ, আলোক সজ্জা ও দৃস্টিনন্দন ভঙ্গিমার।চারিদিকে সাজ সাজ রব।

আইন শৃংখলা রক্ষার্থে প্রশাসন সার্বিক পরিকল্পনা গ্রহন করেছে। ঝুকিপূর্ন মন্ডপ গুলোতে বাড়তি নজরদারী রাখা হবে বলে জানা গেছে। মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়, আর বিজয়া দশমীর সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটে।দুর্গাপূজা শুভশক্তির হাতে অশুভ শক্তির পরাজয়ের প্রতীক। পৌরাণিক কাহিনী অনুযায়ী, মহিষাসুরের অত্যাচার থেকে দেবতা ও মানবজাতিকে রক্ষা করার জন্য দেবী দুর্গার আবির্ভাব ঘটে। দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা করেন। তাই দুর্গাপূজা মানুষের জীবনে সাহস, ন্যায়, সত্য, শক্তি ও আত্মবিশ্বাসের বার্তা বহন করে। দেবীর দশ হাত বিভিন্ন শক্তি ও গুণের প্রতীক, আর তাঁর বাহন সিংহ সাহস ও বীরত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়। মহাষষ্ঠী: ১৬ অক্টোবর, শুক্রবার (বোধণ ও দেবীর আবাহন) মহাসপ্তমী: ১৭–১৮ অক্টোবর, শনি ও রবিবার (পত্রালাপ ও সপ্তমীবিহিত পূজা) মহাষ্টমী: ১৯ অক্টোবর, সোমবার (কুমারী পূজা ও সন্ধিপূজা) মহানবমী: ২০ অক্টোবর, মঙ্গলবার (মহা আরতি ও ভোগ নিবেদন) বিজয়া দশমী: ২১ অক্টোবর, বুধবার (সিঁদুর খেলা ও বিসর্জন)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাঠমিস্ত্রি রবিউল গ্রেফতার 

১

আশাশুনির বুধহাটায় মিজানুরের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও ঘর নির্মানের অভিযোগ

২

আশাশুনির নবাগত সমাজ সেবা কর্মকর্তার প্রথম অনুষ্ঠানেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ

৩

আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম

৪

আশাশুনিতে যুবলীগ নেতাসহ ৬ আসামি গ্রেপ্তার

৫

দেবী দুর্গার আগমন গজে, গমন নৌকায়—পাইকগাছার,১৫১ মণ্ডপে দুর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন

৬

বেনাপোল চেকপোস্টে জোরদার নিরাপত্তা,ফিরেছে শৃঙ্খলা স্বস্তিতে যাত্রীরা

৭

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযান, আওয়ামী লীগের নেতাসহ গ্রেপ্তার ১৮

৮

কাহারোলে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা।

৯

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্যামনগরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

১০

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

১১

ডেঙ্গু নিয়ন্ত্রণে খুলনায় কেসিসির বিশেষ অভিযান: সর্বস্তরের মানুষের সহযোগিতা চান প্রশাসক

১২

শ্যামনগরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

১৩

খুলনায় রাতে পুলিশ সদস্যদের একা চলাচলে কঠোর নিষেধাজ্ঞা

১৪

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে হাজরাকাটি বিলে নতুন মসজিদ নির্মাণের শুভ উদ্বোধন সম্পন্ন

১৫

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১৬

শ্যামনগরে তিন পুলিশ সদস্যের মদদে সক্রিয় মাদক ও চোরাচালান সিন্ডিকেট আইজিপির দপ্তরে অভিযোগের পরও বহাল, সত্য প্রকাশে সাংবাদিকদের বিরুদ্ধে সাজানো মানববন্ধনের তীব্র নিন্দা

১৭

রাজনৈতিক বিভক্তি যেন সম্প্রীতি নষ্ট করতে না পারে: কেসিসি প্রশাসক

১৮

শ্যামনগরে সকারফাইট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গাইনবাড়ী গোল্ডেন বয়েজ

১৯

আশাশুনির বাইনতলায় জামায়াতের অফিস উদ্বোধন।। সংখ্যালঘুদের পাশে থাকার আহ্বান

২০