dailysatkhiradigantadsdtv
১২ অক্টোবর ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ

 

খুলনার দিঘলিয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্ত।

 

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অরূপ কুমার চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জামাল হুসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ খানম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সাঈদা খাতুন, দিঘলিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমিত্র দত্ত ও সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা কমিটির সদস্য দিলীপ দাস, দিঘলিয়া ফায়ার সার্ভিসের প্রতিনিধি আব্দুল আজিজ, পল্লী বিদ্যুতের প্রতিনিধি কামাল হোসেন, ওজোপাডিকোর প্রতিনিধি আশরাফুল ইসলামসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা।

 

সভা সঞ্চালনা করেন দিঘলিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস।

 

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করবে। যেকোনো প্রয়োজনে পূজা উদযাপন কমিটিগুলোকে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

 

নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে ইউএনও বলেন, প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করতে হবে। মণ্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র রাখতে হবে এবং ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইন ব্যবহার করা যাবে না। বিদ্যুৎ-সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে। নামাজের সময় মণ্ডপের সাউন্ড সিস্টেম বন্ধ রাখতে হবে। এ ছাড়া পূজাকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা গুজব ছড়ানোর চেষ্টা নজরে এলে দ্রুত প্রশাসনকে অবহিত করার নির্দেশনা দেন তিনি। পূজা উদযাপন-সংক্রান্ত জরুরি যোগাযোগ ও সমন্বয়ের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপও করা হয়েছে বলে জানান তিনি।

 

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ অরূপ কুমার চৌধুরী বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। প্রতিটি মন্দিরে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের যোগাযোগ নম্বর সরবরাহ করা হবে, যাতে যেকোনো সমস্যা দেখা দিলে দ্রুত পুলিশের সহায়তা নেওয়া যায়। তিনি আরও জানান, পূজাকালীন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

দিঘলিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমিত্র দত্ত বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটিগুলো প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নির্দেশনা মেনে চলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। তিনি পূজা উদযাপনে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হুসাইন সভায় জানান, দুর্গাপূজা উপলক্ষে সরকারিভাবে মন্দিরগুলোর জন্য বরাদ্দ হিসেবে ৬০০ কেজি চাল দেওয়া হয়েছে।

 

সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষা, মণ্ডপের নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা, বিদ্যুৎ ব্যবস্থাপনা এবং পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত সংশ্লিষ্ট মন্দির কমিটির সভাপতিদের হাতে বরাদ্দের ডিও লেটার (বরাদ্দপত্র) তুলে দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় নানা আয়োজনে জাতীয়  কন্যাশিশু দিবস পালিত

১

রাণীশংকৈলে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

২

গোদাগাড়ীতে নানা আয়োজনে জাতীয় শিশুকন্যা দিবস (২০২৬) পালিত

৩

দিঘলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৪

পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক

৫

খুলনার ছাত্রদল নেতা সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

৬

শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

৭

শ্যামনগরে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

৮

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

৯

আশাশুনিতে পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেপ্তার-৩

১০

শ্যামনগরের আটুলিয়ায় গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অল্প সময়ে স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালতে যাওয়ার আহ্বান।

১১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা

১২

আশাশুনিতে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাঠমিস্ত্রি রবিউল গ্রেফতার 

১৩

আশাশুনির বুধহাটায় মিজানুরের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও ঘর নির্মানের অভিযোগ

১৪

আশাশুনির নবাগত সমাজ সেবা কর্মকর্তার প্রথম অনুষ্ঠানেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৫

আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম

১৬

আশাশুনিতে যুবলীগ নেতাসহ ৬ আসামি গ্রেপ্তার

১৭

দেবী দুর্গার আগমন গজে, গমন নৌকায়—পাইকগাছার,১৫১ মণ্ডপে দুর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন

১৮

বেনাপোল চেকপোস্টে জোরদার নিরাপত্তা,ফিরেছে শৃঙ্খলা স্বস্তিতে যাত্রীরা

১৯

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযান, আওয়ামী লীগের নেতাসহ গ্রেপ্তার ১৮

২০