মোঃ খায়রুল ইসলাম রংপুর বিভাগীয় প্রধান ঠাকুরগাঁও।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও), ১২ অক্টোবর ২০২৬: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ইশরাত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকতারুল হক প্রধান এবং সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মোঃ খায়রুল ইসলাম।
সোমবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকালে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ইশরাত জাহানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সাক্ষাৎ ও মতবিনিময়কালে উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য, উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় রাণীশংকৈল উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ইশরাত জাহান বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড, সরকারি সেবার কার্যক্রম এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেন।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকতারুল হক প্রধান ও সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম উপজেলার উন্নয়ন, জনসাধারণের সমস্যা তুলে ধরা এবং ইতিবাচক কর্মকাণ্ড প্রচারে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রেসক্লাবের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন