dailysatkhiradigantadsdtv
৩১ অগাস্ট ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালকিনিতে চোরাইকৃত স্বর্ণালঙ্কার উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত ০২ জন আসামী গ্রেফতার

নাসির উদ্দিন লিটন,স্টাফ রিপোর্টার

 

(৩১ আগস্ট) মাদারীপুর জেলাধীন কালকিনি উপজেলার জনৈকা জান্নাতুল হুসনা (৩৮), স্বামী- শহিদুল ইসলাম, (পিতা- আঃ খালেক সরদার), সাং- ঝাউতলা, ওয়ার্ড নং-০৭, কালকিনি পৌরসভা, থানা-কালকিনি, জেলা-মাদারীপুর ছেলে মেয়েদের পড়াশুনার সুবিধার্থে বর্তমানে সপরিবারে ঢাকায় থাকেন এবং মাঝে মধ্যে তার নিজ ঠিকানায় আসেন। গত ২৫/০৮/২০২৬ খ্রি. তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকা হইতে গত ২৮/০৮/২০২৬ খ্রি. সকাল অনুমান ০৯.০০ ঘটিকার মধ্যবর্তী যে কোন সময় কালকিনি থানাধীন কালকিনি পৌরসভার ০৭নং ওয়ার্ডের ঝাউতলা সাকিনস্থ তার স্বামীর তিন তলা বিশিষ্ট বিল্ডিং এর ২য় তলার দক্ষিন পাশের বসত ফ্ল্যাটের ব্যালকনি ও জানালার গ্রিল কেটে কে বা কাহারা ভিতরে প্রবেশ করিয়া ১। ০১ (এক) টি স্বর্নের গলার হার, ওজন অনুমান ০২ ভরি, ২। ০১ (এক) টি স্বর্নের টিকলি, ওজন অনুমান ০৩ আনা, ৩। ০২ (দুই) টি স্বর্নের আংটি, ওজন অনুমান ০৮ আনা করে মোট ০১ ভরি, ৪। ০২ (দুই) টি স্বর্নের আংটি, ওজন অনুমান ০৬ আনা করে মোট ১২ আনা, ৫। ০১ (এক) টি স্বর্নের হাতের রুলি, ওজন অনুমান ২.৫ ভরি, ৬। ০১ (এক) টি স্বর্নের লকেট সহ চেইন, ওজন অনুমান ১০ আনা, ৭। ০১ (এক) জোড়া স্বর্নের কানের দুল, ওজন অনুমান ০৬ আনা, ৮। ০১ (এক) জোড়া স্বর্নের কানের পাশা, ওজন অনুমান ০৬ আনা, ৯। ০১ (এক) টি নাকফুল, ওজন অনুমান ০২ রতি, ১০। ০১ (এক) টি স্বর্নের ব্রেসলেট, ওজন অনুমান ০৪ আনা, ১১। ০২ (দুই) জোড়া রুপার নুপুর, মোট ওজন অনুমান ০৫ (পাঁচ) ভরি চুরি করিয়া নিয়া যায় মর্মে প্রাথমিকভাবে থানায় মৌখিকভাবে অবহিত করেন।

পরবর্তীতে কালকিনি থানা পুলিশ তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করিয়া তথ্য প্রযুক্তি ও সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করিয়া ঘটনার সাথে জড়িত ০১নং আসামী মোঃ সুজন সরদার (৩৪), পিতা- সিরাজ সরদার, সাং- দক্ষিন কৃষ্ণনগর, থানা- কালকিনি, জেলা- মাদারীপুর কে শনাক্ত করেন এবং গোপন তথ্যের ভিত্তিতে কালকিনি উপজেলা পরিষদ এলাকা হতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী উপস্থিত সাক্ষীদের সম্মূখে উক্ত ঘটনা সে নিজেই ঘটিয়েছে বলিয়া স্বীকার করে। তখন আসামীর দেওয়া তথ্য মোতাবেক উক্ত ০১নং আসামীর বসতঘর হতে চোরাইকৃত স্বর্ণালঙ্কারের বিক্রয়লব্ধ নগদ অর্থ ২,৪০,০০০/- (দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা এবং চুরি কাজে ব্যবহৃত ০২ টি সেলাই রেইঞ্জ, ০১ টি হাতুড়ি, ০১ টি প্লাস, ০১ টি ১২নং গুডি রেইঞ্জ, ০১ টি ১৫নং ডালি ও গুডি রেইঞ্জ, ০১ টি সুইজ গিয়ার চাকু উদ্ধার করিয়া জব্দ তালিকা মূলে জব্দ করিয়া হেফাজতে নেন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে ০১ নং আসামীর দেওয়া তথ্য মোতাবেক ০২ নং আসামী এনামুল হক (৪৫), পিতা- আহাম্মদ ফকির, সাং- কদিমালঞ্চি, থানা- আমিনপুর, জেলা- পাবনা, হাল সাং- কালকিনি বাজারস্থ বিসমিল্লাহ জুয়েলার্স এর স্বত্তাধিকারী এবং দক্ষিন কৃষ্ণনগর সাকিনস্থ জনৈক তানভীর সরদারের বাড়ির ভাড়াটিয়া, থানা- কালকিনি, জেলা- মাদারীপুর এর মালিকানাধীন বিসমিল্লাহ জুয়েলার্স হইতে তার নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ১। ০১ (এক) টি স্বর্নের গলার ছেড়া হার, যার ওজন ০১ ভরি ১০ আনা ৫ রতি ০৮ পয়েন্ট, ২। ০১ (এক) জোড়া স্বর্ণের কানের দুল, যার ওজন ০৬ আনা ০৪ রতি ০৮ পয়েন্ট, ৩। ০১ (এক) টি স্বর্নের টিকলি, যার ওজন ০২ আনা ০৫ রতি ০৩ পয়েন্ট, ৪। ০১ (এক) টি স্বর্নের ব্রেসলেট, যার ওজন ০৩ আনা ০২ রতি ০৮ পয়েন্ট, ৫। একটি গলিত স্বর্ণের টুকরা, যার ওজন ০৬ আনা ০৩ রতি উদ্ধার করিয়া পৃথক জব্দ তালিকা মূলে জব্দ করিয়া হেফাজতে নেন।

উক্ত বিষয়ে মাদারীপুর এর কালকিনি থানার ,এফআইআর নং-২৩, তারিখ- ৩০ আগস্ট, ২০২৬; জি আর নং-১৫৪, তারিখ- ৩০ আগস্ট, ২০২৬; ধারা- 454/380/411 The Penal Code, 1860 রুজু করিয়া আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। এ বিশেষ অভিযান অব্যাহত আছে এবং অব্যাহত থাকবেই বলে জানিয়েছেন জেলা পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাণীশংকৈলে নাট্যচর্চায় অনন্য ভূমিকা রেখে চলেছে শিবদিঘী নাট্য ও সংগীত একাডেমী

খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভিপি আসাদুজ্জামান মুরাদের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য মিছিল

ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে তালায় হাবিবের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি গঠন, তীব্র ক্ষোভ

কালিগঞ্জে ইজিবাইক চুরি, জিপিএস ট্র্যাকিংয়ে আশাশুনি থেকে একজন আটক

শ্যামনগরে রিভারাইন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের খাদ্যসামগ্রী বিতরণ

কালিগঞ্জে এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্ধকোটি টাকা নিয়ে লাপাত্তা’র অভিযোগ

১০

তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন

১১

রাজপথে বিরোধী দলের বক্তব্যকে পাগলের প্রলাপ   বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বললেন এমপি খোকন তালুকদার

১২

কলারোয়ায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৩

পাবনা জেলার ফরিদপুর উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত 

১৪

তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা

১৫

তালায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বহু হতাহত

১৬

কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

১৭

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিটি ঘরে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার আহ্বান কেসিসি প্রশাসকের 

১৮

কালকিনিতে চোরাইকৃত স্বর্ণালঙ্কার উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত ০২ জন আসামী গ্রেফতার

১৯

পুলিশের সাবেক আইজিপি ডক্টর এনামুল হকের মৃত্যুতে শোক বার্তা জানিয়েছেন বিএনপি নেতা জনাব মোঃ সদর উদ্দীন। সদস্য রাজশাহী জেলা বিএনপি

২০