dailysatkhiradigantadsdtv
৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুর পৌরসভায় বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

পাবনা প্রতিনিধি

 

পাবনার ফরিদপুর পৌরসভায় বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় ফরিদপুর পৌর মুক্তমঞ্চে পৌর এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ফরিদপুর পৌরসভা এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা।

সভাপতির বক্তব্যে মাহমুদা সুলতানা বলেন, “বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শুধু চারা বিতরণ করলেই হবে না, প্রতিটি চারা সঠিকভাবে রোপণ ও পরিচর্যা করে বড় করে তুলতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি গাছের যত্ন নেওয়ার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “ফরিদপুর পৌরসভাকে সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। পৌর এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে এ কর্মসূচিতে সম্পৃক্ত করা গেলে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আঃ হাফিজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবিহা শারমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন আহম্মেদ বাচ্চু, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সভাপতি মোঃ এনামুল হকসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।

পরে পৌর এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত সবাই পরিবেশের ভারসাম্য রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবন বাঁচলে বাঁচবে উপকূলের মানুষ

কেসিসির ৬০১ কোটি ৭৯ লাখ টাকার বাজেট ঘোষণা : নতুন কর আরোপ ছাড়াই উন্নয়নমুখী বাজেট, সংশোধিত বাজেট ৩৩৮ কোটি ৯৭ লাখ টাকা 

মাছের অভয়ারণ্য গড়ার উদ্যোগ, সিঙ্গার বিলে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত 

আটঘরিয়ায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা,তমা খাতুন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন নিহত আদম আলী

বদলে গেছে তালা সরকারি হাসপাতালের চিত্র! মিলছে কাঙ্ক্ষিত ওষুধ, বেড়েছে সেবার মান,স্বস্তি ফিরছে রোগী ও স্বজনদের মনে

ডুমুরিয়ায় দাঁতের স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতামূলক সভা

তালা উপজেলা ৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পলতাক ১

আশাশুনিতে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি আমিনুর গ্রেফতার

ফরিদপুর পৌরসভায় বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

ভুয়া জখমের নাটক সাজিয়ে একটি পরিবারকে ফাঁসানোর অভিযোগ।

১০

দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

১১

বেতাগীতে ঘনঘন লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে গ্রাহক, বিপাকে শিক্ষার্থীরা

১২

নজরুলের সাহিত্য ও সঙ্গীতে নিবিড়ভাবে ফুটে উঠেছে রাসূল প্রেম কেসিসি প্রশাসক

১৩

কয়রায় এনজিওকর্মী থেকে জুয়ার মাস্টার এজেন্ট সামাদ

১৪

গাবুরা ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে অভিযোগ, ‘আওয়ামী লীগ ও অস্ত্র ব্যবসায়ীদের স্থান দেওয়া হয়েছে

১৫

পাইকগাছায় সন্ত্রাস, ভাঙচুর ও মিথ্যা মামলার  প্রতিবাদে ভুক্তভোগীদের মানববন্ধন

১৬

পাটকেলঘাটাবাসীর অভিশাপ হয়ে  দাঁড়িয়েছে বলফিল্ডের সড়ক

১৭

চাঁদাবাজি ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে কেশবপুরে মানববন্ধন

১৮

তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ 

১৯

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

২০